advertisement

West Bengal Weather Update: বসন্তে বৃষ্টির সম্ভাবনা ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের চার ও উত্তরবঙ্গে তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা

Last Updated:
দক্ষিণবঙ্গে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা বাড়তে পারে বলে ইঙ্গিত আবহাওয়া দফতরের। সকালে ও রাতে শীতের আমেজ ক্রমশ উধাও। দিনে শীতের অনুভূতি ইতিমধ্যেই কমে গিয়েছে। ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা।
1/6
বসন্তে বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে চার ও উত্তরবঙ্গে তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। আগামী ২৩ ও ২৪ ফেব্রুয়ারি সোমবার ও মঙ্গলবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনার মতো ওড়িশা উপকূল সংলগ্ন দক্ষিণবঙ্গের জেলাতে। খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷

2/6
একদিকে পরপর পশ্চিমী ঝঞ্ঝা, অন্যদিকে দক্ষিণ বঙ্গোপসাগরে একের পর এক নিম্নচাপ। তার প্রভাবেই জলীয় বাষ্প ঢুকবে ওড়িশা ও বাংলা সংলগ্ন উপকূলে। আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে। আগামী দু-দিনে ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে।

3/6
দক্ষিণবঙ্গে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা বাড়তে পারে বলে ইঙ্গিত আবহাওয়া দফতরের। সকালে ও রাতে শীতের আমেজ ক্রমশ উধাও। দিনে শীতের অনুভূতি ইতিমধ্যেই কমে গিয়েছে। ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। উইকেন্ডে ২০ থেকে ২১ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস পেরোবে। আগামী কয়েক দিনে উত্তরবঙ্গে তাপমাত্রা পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

4/6
কলকাতায় তাপমাত্রা আরও কিছুটা বাড়ল। দিনের তাপমাত্রাও ৩১ ডিগ্রি সেলসিয়াস পার হয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা আজ, শনিবার ১৯ ডিগ্রির ঘরে। স্বাভাবিকের উপরে দিনের তাপমাত্রা চলে গেলেও রাতের তাপমাত্রা রয়েছে স্বাভাবিক।

5/6
আপাতত শুষ্ক আবহাওয়া। আংশিক মেঘলা আকাশ হলেও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সকালে হালকা কুয়াশা ও শিশির তাকবে। রাতে ও সকালের হালকা শীতের অনুভূতি কমছে। দিনে শীতের আমেজ উধাও। এবার ক্রমশ ঊর্ধ্বমুখী হবে পারদ। সপ্তাহের শেষ দিকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে।

6/6
কলকাতায় আজ, শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রা। গতকাল, শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.১ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪০ থেকে ৮২ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২০ ডিগ্রি থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।