TMC Candidate List West Bengal Election 2026: বাবা-মায়ের পর এবার মেয়ে! মানিকতলায় শ্রেয়া পাণ্ডেকে প্রার্থী করার পিছনে রয়েছে সুচারু পরিকল্পনা!
- Published by:Salmali Das
Last Updated:
TMC Candidate List West Bengal Election 2026: ২০২৬ বিধানসভা নির্বাচনে মানিকতলা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হয়েছেন সাধন পাণ্ডের কন্যা শ্রেয়া পাণ্ডে, যিনি কনিষ্ঠতম প্রার্থীদের মধ্যে অন্যতম। ডোর-টু-ডোর প্রচারে নেমে তিনি মানুষের ভালোবাসার উপর ভরসা রেখে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাস প্রকাশ করেছেন।
মানিকতলা: মঙ্গলবার ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস, আর তাতেই মিলেছে বড় চমক। তালিকায় জায়গা পেয়েছেন একাধিক নতুন মুখ, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য শ্রেয়া পাণ্ডে—প্রাক্তন মন্ত্রী সাধন পাণ্ডের কন্যা, যিনি মানিকতলা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন।
আরও পড়ুনঃ পৃথিবীর কনিষ্ঠতম প্রধান শিক্ষক এবার তৃণমূলের তুরুপের তাস! কে এই বাবর আলি?
মানিকতলা বিধানসভা কেন্দ্রে এবার কনিষ্ঠতম তৃণমূল প্রার্থী শ্রেয়া পান্ডে। সারাবছর ধরে মানুষের পাশে থাকি। মানুষের ভালবাসাতেই জিতব৷ লড়াই তখন হবে যখন নির্বাচিত বিধায়ক হিসেবে কী কী কাজ করতে পারব সেটা দেখব৷ ডোর টু ডোর ঘুরছেন তৃনমূল প্রার্থী শ্রেয়া পান্ডে। বাবা সাধন পান্ডের ওপর ভরসা ছিল লোকের। বাবা অপরাশেন থিয়েটারে ঢোকার সময় বলে ছিলেন ‘সুবিমলকে কম্বলগুলো দিস’। সেই ভালোবাসা যাবে কোথায়? ১০০% জেতার আশা শ্রেয়ার মনে।
advertisement
advertisement
তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশের পরই সামনে আসছে একাধিক চমকপ্রদ তথ্য। তালিকায় দেখা যাচ্ছে, কয়েকটি ক্ষেত্রে প্রবীণ নেতা-নেত্রীরা টিকিট না পেলেও তাঁদের পরিবারের সদস্যদের প্রার্থী করা হয়েছে। স্বর্ণকমল সাহা টিকিট না পেলেও তাঁর ছেলে সন্দীপন সাহাকে প্রার্থী করা হয়েছে। একইভাবে, নির্মল ঘোষের পরিবর্তে তাঁর পুরনো কেন্দ্রে ছেলে তীর্থঙ্কর ঘোষকে প্রার্থী করেছে দল। প্রার্থী করা হল সাধন পান্ডে-সুপ্তি পান্ডের মেয়ে শ্রেয়া পান্ডেকে। টিকিট পেয়েছে মমতাবালা ঠাকুরের মেয়ে মধুপর্না ঠাকুর, ক্ষিতি গোস্বামীর মেয়ে বসুন্ধরা গোস্বামী। উত্তরপাড়া কেন্দ্রে থেকে তৃণমূল প্রার্থী করা হল শীর্ষাণ্য বন্দ্যোপাধ্যায়কে। শীর্ষাণ্য শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 18, 2026 1:27 PM IST










