advertisement

TMC Candidate List West Bengal Election 2026: পৃথিবীর কনিষ্ঠতম প্রধান শিক্ষক এবার তৃণমূলের তুরুপের তাস! কে এই বাবর আলি?

Last Updated:

TMC Candidate List West Bengal Election 2026: বেলডাঙ্গার শিক্ষক বাবর আলি তৃণমূলে যোগ দিয়েই বড় চমক—২০২৬ নির্বাচনে জলঙ্গী আসনে তাঁকেই প্রার্থী করেছে দল।

তৃণমূলের পতাকা হাতে বাবর আলি
তৃণমূলের পতাকা হাতে বাবর আলি
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: ভাবতা বেলডাঙ্গা আনন্দ শিক্ষানিকেতনের শিক্ষক বাবর আলি তৃণমূলে যোগ দিয়েছেন। সকালে যোগদানের পরেই বিকালে চমক। পৃথিবীর কনিষ্ঠতম প্রধান শিক্ষক ২০২৬ নির্বাচনে বাবরেই ভরসা জলঙ্গীতে। জলঙ্গীর আব্দুল রাজ্জাক-কে বাদ দিয়ে বাবরকে তুরুপের তাস করেছে শাসকদল তৃণমূল। একদা, ছাব্বিশের ভোটে ‘নিষ্ক্রিয়’ বিধায়কদের সটান বাদ দিয়ে নতুন মুখকে ভোটযুদ্ধের ময়দানে এগিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতি মধ্যেই রাজ্যের ২৯১ আসনে যে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল, তার মধ্যে মুর্শিদাবাদের জলঙ্গিতে লড়ছেন নবাগত বাবর আলি।
advertisement
কিন্তু কে এই বাবর আলি। বাবর আলি হলেন, পৃথিবীর কনিষ্ঠতম প্রধান শিক্ষক হিসেবে খ্যাতি রয়েছে তাঁর।  স্কুলছুট ছাত্রছাত্রীদের নিয়ে গাছতলায় তিনি বিদ্যালয় খুলেছিলেন। সকলকে আবার পাঠদানের ব্যবস্থা করেন। এখন বর্তমানে বেলডাঙার এক বিদ্যালয়ের শিক্ষক। বাবর আলি বহু বঞ্চিত শিশুর জীবন বদলে দিয়েছেন। সেই কারণেই তিনি পৃথিবীর কনিষ্ঠতম প্রধান শিক্ষকের খ্যাতি লাভ করেছিলেন। সমাজসেবামূলক অবদানের জন্য অনেক মর্যাদাপূর্ণ সম্মান অর্জন করেছেন। তাঁর এহেন ‘প্রোফাইল’ দেখেই শাসকদল জলঙ্গির নির্বাচনী যুদ্ধে তাঁকেই সৈনিক করেছে।
advertisement
জানা গিয়েছে, বাবর আলির কাজ ও তাঁর জীবনী রাজ্যের বিদ্যালয়ের পাঠ্যপুস্তক এবং এনসিইআরটি পাঠ্যক্রমেও স্থান পেয়েছে। ভাবতা বেলডাঙ্গা আনন্দ শিক্ষানিকেতনের শিক্ষক বাবর আলি তৃণমূলে যোগ দিয়েছেন। বহরমপুর সাংগঠনিক জেলার চেয়ারম্যান নিয়ামত শেখ ও রানিনগরের প্রাক্তন বিধায়ক সৌমিক হোসেনের হাত থেকে পতাকা নিয়ে শাসক শিবিরের নতুন সদস্য হয়েছেন। কিন্তু তিনি যে নির্বাচনী লড়াইয়ে নামছেন, তা কেউ ভাবতেই পারেনি।বাবর আলি জানিয়েছেন, সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করা হয়। আমাকে জলঙ্গীতে প্রার্থী করা হয়েছে। আমি মানুষের জন্য কাজ করব।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/মুর্শিদাবাদ/
TMC Candidate List West Bengal Election 2026: পৃথিবীর কনিষ্ঠতম প্রধান শিক্ষক এবার তৃণমূলের তুরুপের তাস! কে এই বাবর আলি?
Next Article
advertisement
Cheetah: ফাঁসিদেওয়ায় ছড়িয়েছে আতঙ্ক, ছাগলের টোপ দিয়ে রবিবার ভোররাতে খাঁচাবন্দি হল চিতা
ফাঁসিদেওয়ায় ছড়িয়েছে আতঙ্ক, ছাগলের টোপ দিয়ে রবিবার ভোররাতে খাঁচাবন্দি হল চিতা
  • ঘোষপুকুর বনদফতরে ছাগল টোপ দিয়ে খাঁচা বসানোর কাজ শুরু করা

  • রবিবার, ভোররাতে খাঁচাবন্দি হল চিতাবাঘ

  • পূর্ণবয়স্ক এই চিতাবাঘটিকে স্বাস্থ্য পরীক্ষার পর গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement