advertisement

Bula Choudhury: বাথরুমেও পায়ের ছাপ, বুলা চৌধুরীর পদক চুরি কাণ্ডে নয়া মোড়! সাতাঁরুর বাড়িতে যাচ্ছে সিআইডি

Last Updated:

Bula Choudhury: পদ্মশ্রী ও অর্জুন পুরস্কারপ্রাপ্ত সাঁতারু বুলা চৌধুরীর বাড়িতে চুরির ঘটনার তদন্তে জিজ্ঞাসাবাদ করা হয়েছে ১২ জনকে।

বাথরুমেও পায়ের ছাপ, বুলা চৌধুরীর পদক চুরি কাণ্ডে নয়া মোড়! সাতাঁরুর বাড়িতে যাচ্ছে সিআইডি
বাথরুমেও পায়ের ছাপ, বুলা চৌধুরীর পদক চুরি কাণ্ডে নয়া মোড়! সাতাঁরুর বাড়িতে যাচ্ছে সিআইডি
কলকাতা: পদ্মশ্রী ও অর্জুন পুরস্কারপ্রাপ্ত সাঁতারু বুলা চৌধুরীর বাড়িতে চুরির ঘটনার তদন্তে জিজ্ঞাসাবাদ করা হয়েছে ১২ জনকে। তদন্তে আরও একাধিক চাঞ্চল‍্যকর তথ‍্য জানতে পেরেছে পুলিশ। বুলা চৌধুরীর বাড়ির বাথরুম-সহ বাড়ির বিভিন্ন অংশে এখনও দুষ্কৃতিদের পায়ের ছাপ রয়েছে বলেই সূত্রের খবর। লালবাজার থেকে স্পেশ‍্যালিস্ট এসে পরীক্ষা করবেন এই পায়ের ছাপ, জানান হয়েছে সাঁতারুকে। সূত্রের খবর, চুরির তদন্তে সাঁতারুর বাড়িতে দুই সদস্যের ফরেন্সিক, দুই সদস্যের সিআইডি টিম ও দুই সদ্যসের ফিঙ্গারপ্রিন্ট টিম।
প্রসঙ্গত, বুলা চৌধুরীর বাড়িতে চুরির ঘটনায় গতকাল, শুক্রবার উত্তরপাড়া থানার পুলিশ বিভিন্ন এলাকা থেকে কয়েকজনকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করে। পরে তাদের ছেড়েও দেওয়া হয়। কারণ চোরের দল বাথরুমের কলের মুখ ভেঙে নিয়ে চলে গিয়েছে বলেই অভিযোগ। তাই পুলিশের অনুমান শুধু পদক চুরির উদ্দেশ্য ছিল না।
advertisement
advertisement
কবে চুরি হয়েছে, সেটাও পুলিশ তদন্ত করছে। কারণ, প্রায় দু’মাস ধরে বাড়ি তালা বন্ধ অবস্থায় ছিল। গতকাল বুলা চৌধুরীর দাদা দুপুরে বুলার বাড়িতে আসেন। তারপর তাঁরই প্রথম নজরে আসে চুরির ঘটনা। এছাড়া বাড়ির সিসিটিভিও খারাপ ছিল বলে জানা গিয়েছে। তাই কবে চুরি হয়েছে, সেটা নিয়েও পুলিশ ধন্ধে রয়েছে।
advertisement
Rana Karmakar
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Bula Choudhury: বাথরুমেও পায়ের ছাপ, বুলা চৌধুরীর পদক চুরি কাণ্ডে নয়া মোড়! সাতাঁরুর বাড়িতে যাচ্ছে সিআইডি
Next Article
advertisement
ভোটের আবহে জমজমাট বড়বাজার ! চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত, দেখে নিন কলকাতার পতাকা বাজার
ভোটের আবহে জমজমাট বড়বাজার ! চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত, দেখে নিন কলকাতার পতাকা বাজার
  • ভোটের আবহে জমজমাট বড়বাজার !

  • চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত

  • দেখে নিন কলকাতার পতাকা বাজার

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement