advertisement

মাঝেরহাট ব্রিজ ভাঙার জের! রাজ্যের কাছে ₹১০ কোটি ক্ষতিপূরণ চাইল রেল

Last Updated:

রেলের বক্তব্য, সেতু ভাঙার জেরে দীর্ঘ দিন ট্রেন বন্ধ থেকেছে৷ তার জেরে ক্ষতি হয়েছে রেলের৷ বিঘ্ন ঘটেছে রেলের অন্যান্য কাজেও৷ তাই রেলের বক্তব্য, এর জেরে রেলের বিপুল পরিমাণ টাকা ক্ষতি হয়েছে৷ তাই রাজ্যের কাছে ১০ কোটি টাকা দাবি করেছে রেল, ক্ষতিপূরণ বাবদ৷

#কলকাতা: মাঝেরহাট সেতু বিপর্যয়ে এ বার রাজ্য সরকারের কাছে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চাইল রেল৷ শনিবার ওই ক্ষতিপূরণ চেয়ে রাজ্য সরকারকে চিঠি পাঠিয়েছে রেল মন্ত্রক৷
রেলের বক্তব্য, সেতু ভাঙার জেরে দীর্ঘ দিন ট্রেন বন্ধ থেকেছে৷ তার জেরে ক্ষতি হয়েছে রেলের৷ বিঘ্ন ঘটেছে রেলের অন্যান্য কাজেও৷ তাই রেলের বক্তব্য, এর জেরে রেলের বিপুল পরিমাণ টাকা ক্ষতি হয়েছে৷ তাই রাজ্যের কাছে ১০ কোটি টাকা দাবি করেছে রেল, ক্ষতিপূরণ বাবদ৷
আরও পড়ুন: বিদ্যাসাগর সেতুর আদলে মাঝেরহাট সেতু, নকশায় অনুমোদন নবান্নের
গত সেপ্টেম্বর মাসে ভেঙে পড়ে মাঝেরহাট সেতু৷ বিকেলের ব্যস্ত সময়ে হঠাৎই বিপর্যয় ঘটে। যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায়, অবরুদ্ধ হয়ে পড়ে বিস্তীর্ণ এলাকা। একবালপুর ও বেহালার মধ্যে বিচ্ছিন্ন হয়ে পড়ে যোগাযোগ। চরম সমস্যায় পড়েন বেহালাবাসী৷
advertisement
advertisement
ইতিমধ্যেই রাজ্য সরকার জানিয়ে দিয়েছে, বিদ্যাসাগর সেতুর আদলে তৈরি হবে মাঝেরহাট সেতু৷ নতুন সেতু তৈরির নকশায় অনুমোদন দিয়ে দিয়েছে নবান্ন৷ রেল ও রাজ্য সরকার নকশা চূড়ান্ত করবে৷ চার লেনের সেতু তৈরি হবে৷ নয়া নকশায় সেতু তৈরিতে বাড়তি ২১ কোটি টাকা খরচ হবে রাজ্য সরকারের, নবান্ন সূত্রের খবর৷
আরও ভিডিও: যখন ভেঙে পড়ল মাঝেরহাট ব্র‌িজ
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
মাঝেরহাট ব্রিজ ভাঙার জের! রাজ্যের কাছে ₹১০ কোটি ক্ষতিপূরণ চাইল রেল
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement