advertisement

Polio Virus in Kolkata: দশ বছর পর কলকাতায় মিলল পোলিও-র জীবাণু, উদ্বিগ্ন স্বাস্থ্য দফতর! তড়িঘড়ি নির্দেশ

Last Updated:

দশ বছরেরও বেশি সময় পরে কলকাতায় পোলিও-র জীবাণুর সন্ধান পাওয়ার বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে স্বাস্থ্য দফতর৷

পোলিও-র জীবাণুর খোঁজ মেলায় উদ্বেগে স্বাস্থ্য দফতর৷
পোলিও-র জীবাণুর খোঁজ মেলায় উদ্বেগে স্বাস্থ্য দফতর৷
#কলকাতা: শেষ বার ২০১১ সালে হাওড়ার এক শিশুর শরীরে পোলিও-র সন্ধান মিলেছিল৷ এর পর ২০১৪ সালে ভারতকে পোলিও মুক্ত দেশ হিসেবে ঘোষণা করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা৷ কিন্তু তার আট বছর পর ফের স্বাস্থ্য দফতরের উদ্বেগ বাড়িয়ে কলকাতায় মিলল পোলিওর জীবাণুর সন্ধান৷
স্বাস্থ্য দফতর সূত্রে খবর, মেটিয়াবুরুজ এলাকায় নর্দমার জলে পোলিও-র জীবাণুর খোঁজ মিলেছে৷ যার জেরে মেটিয়াবুরুজ এলাকায় নজরদারি আরও বাড়িয়েছে স্বাস্থ্য দফতর৷ সতর্ক করা হয়েছে রাজ্যের সব মেডিক্যাল কলেজ এবং সরকারি হাসপাতালকে৷
advertisement
advertisement
দশ বছরেরও বেশি সময় পরে কলকাতায় পোলিও-র জীবাণুর সন্ধান পাওয়ার বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে স্বাস্থ্য দফতর৷ ইউনিসেফ-এর সঙ্গে যৌথ উদ্যোগে মেটিয়াবুরুজ এলাকায় সমীক্ষা চালাতে গিয়েই পোলিও-র জীবাণুর খোঁজ মেলে৷ কলকাতার বিভিন্ন বস্তি এলাকায় এই ধরনের সমীক্ষা মাঝে মধ্যেই চালানো হয়৷
পোলিও-র জীবাণুর সন্ধান মেলার পরই মেটিয়াবুরুজ এলাকার কোথাও যাতে প্রকাশ্যে শৌচকর্ম করা না হয়, তার উপরে জোর দিচ্ছে স্বাস্থ্য দফতর৷ পাশাপাশি যে সমস্ত শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের উপরে বিশেষ নজরদারি চালানোর জন্য সরকারি হাসপাতাল ও মেডিক্যাল কলেজগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে৷ এই ধরনের শিশুদের মলের নমুনা পরীক্ষা করতেও বলা হয়েছে৷ পাশাপাশি, জোর দেওয়া হয়েছে টিকাকরণের উপরে৷
advertisement
২০১১ সালে হাওড়ার ১২ বছরের এক বালিকার দেহে মিলেছিল পোলিওর জীবাণু৷ ২০১৪ সালের ২৭ মার্চ পোলিও মুক্ত দেশের স্বীকৃতি পায় ভারত৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Polio Virus in Kolkata: দশ বছর পর কলকাতায় মিলল পোলিও-র জীবাণু, উদ্বিগ্ন স্বাস্থ্য দফতর! তড়িঘড়ি নির্দেশ
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement