advertisement

'পার্থ, কেষ্ট, মাণিক, বালু...' মুখ খুলেই চরম 'হুঙ্কার' মমতার! কী বললেন জ্বালাময়ী বার্তায়?

Last Updated:

Mamata Banerjee: দুর্নীতি ইস্যুতে ইডি-সিবিআই -এর মতো কেন্দ্রীয় তদন্তকারী দলগুলির একের পর এক মন্ত্রী আমলাদের গ্রেফতার করা নিয়ে চরম কটাক্ষ হানলেন মুখ্যমন্ত্রী।

জ্বালাময়ী বার্তায় কটাক্ষ মমতার
জ্বালাময়ী বার্তায় কটাক্ষ মমতার
কলকাতা: নেতাজি ইনডোর স্টেডিয়ামে দলীয় বৈঠকে কেন্দ্র তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকারকে কার্যত তুমুল আক্রমণ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্নীতি ইস্যুতে ইডি-সিবিআই -এর মতো কেন্দ্রীয় তদন্তকারী দলগুলির একের পর এক মন্ত্রী আমলাদের গ্রেফতার করা নিয়ে চরম কটাক্ষ হানলেন মুখ্যমন্ত্রী।
আজ নেতাজি ইনডোর স্টেডিয়াম থেকে মমতার হুঙ্কার, “আমি শুনেছি সবচেয়ে বেশি গোরু আর কয়লার টাকা খায় বিএসএফ যারা পাহাড়া দেয় সীমান্ত। কয়লা কাদের নিয়ন্ত্রণে? সি আই এস এফ থাকে ওখানে। গোরু আসে ইউপি, এমপি, রাজস্থান থেকে। তখন টাকা খায় না? তখন কী খাও লজেন্স? আজ আমাদের অনেকে জেলে। তাই নিয়ে খুব হাসছেন। পার্থ, মাণিক, কেষ্ট, বালু জেলে। যখন আপনারা থাকবেন না। তখন কোথায় থাকবেন? সেলে না কোলে?”
advertisement
advertisement
রাজনৈতিক সতীর্থদের তথা তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে মমতা বলেন, “যা বলছি শুনে রাখুন। এলাকায় গিয়ে গিয়ে প্রচার করবেন। বারবার এক কথা বলতে হবে।” একইসঙ্গে মোদি তথা বিজেপি সরকারকে তুমুল কটাক্ষ করে বলেন, “একশ দিনের কাজের টাকা দিচ্ছে না। আমাদের থেকে টাকা তুলে নিয়ে যায়। আর টাকা আমাদের। বলছে বাবুর ছবি লাগাতে হবে। বাবুদের নামে স্টেডিয়াম ও মূর্তি হবে। বাথরুম করতে গেলে সেখানেও ছবি দিতে হবে। মেট্রো স্টেশনের রং গেরুয়া করে দিচ্ছে। আমাদের চিঠি দিচ্ছে। বলছে সুস্বাস্থ্য কেন্দ্র গেরুয়া করে দিতে হবে। আমি বলেছি ভাগ, টাকা দিতে হবে না। আর তো তিন মাস আয়ু। ১ ২ ৩ এবার বিদায় দিন।”
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
'পার্থ, কেষ্ট, মাণিক, বালু...' মুখ খুলেই চরম 'হুঙ্কার' মমতার! কী বললেন জ্বালাময়ী বার্তায়?
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement