advertisement

Mamata Banerjee junior doctors meeting: '২৬ দিন অনশন করেছি, কেউ খোঁজ নেয়নি!' আন্দোলন নিয়ে চিকিৎসকদের কী পরামর্শ মমতার?

Last Updated:

এ দিন বার বারই জুনিয়র চিকিৎসকদের অনশন প্রত্যাহার করে নেওয়ার জন্য অনুরোধ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

নবান্নে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠকে মমতা৷
নবান্নে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠকে মমতা৷
কলকাতা: জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠকে নিজের ২৬ দিনের অনশনের অভিজ্ঞতা ভাগ করে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রী মনে করিয়ে দেন, সিঙ্গুর আন্দোলনের সময় ২৬ দিন অনশন করলেও রাজ্য সরকারের পক্ষ থেকে কেউ তাঁর খোঁজ নিতে যায়নি৷ কিন্তু তিনি অনশনকারী চিকিৎসকদের কাছে মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিবের মতো শীর্ষ আধিকারিকদের পাঠিয়েছেন৷ শুধু তাই নয়, তিনিও নিজেও প্রতিদিন অনশনকারী চিকিৎসকদের স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে খোঁজ নিয়েছেন বলেও দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
একই সঙ্গে নিজের অভিজ্ঞতা থেকে জুনিয়র চিকিৎসকদের অনশন তোলার পরামর্শ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আন্দোলন শুরু করলে আন্দোলন শেষ করতেও জানতে হয়৷ জুনিয়র চিকিৎসকদের মুখ্যমন্ত্রী বলেন, নরসিমহা রাও প্রধানমন্ত্রী থাকাকালীন তাঁর অনুরোধেই একুশ দিনের ধর্না অবস্থান প্রত্যাহার করে নিয়েছিলেন তিনি৷
advertisement
advertisement
জুনিয়র চিকিৎসকদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি ২৬ দিন অনশন করেছি, সরকারের কেউ খোঁজ নিতে আসেনি৷ আমি তো মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিবকে পাঠিয়েছি৷ যাঁরা অনশন করছে, প্রতিদিন তাঁদের স্বাস্থ্যের খোঁজ নিয়েছি৷ তোমরা রাস্তায় থাকলে আমি ঘরে ঘুমোতে পারি না৷ ও ভাবে আমি ভাবতে পারি না৷’
তবে মুখ্যমন্ত্রী অবশ্য স্বীকার করেন, তিনি অনশন করার সময় মেধা পটকরের মতো অনেক সমাজকর্মী তাঁর স্বাস্থ্যের খোঁজ নিতে এসেছিলেন৷ পশ্চিমবঙ্গের তৎকালীন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধির কথাও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী৷
advertisement
মুখ্যমন্ত্রী জুনিয়র চিকিৎসকদের সামনেই দাবি করেন, প্রতি ঘণ্টায় তিনি অনশনকারী চিকিৎসকদের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন৷ এ দিন তিন জন অনশনকারী চিকিৎসকের শরীরে ক্রিয়েটিনিনের মাত্রা কিছু বেশি পাওয়া গিয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী৷ জুনিয়র চিকিৎসকরা অনশন প্রত্যাহার করলে তাঁদের যাতে যথাযথ চিকিৎসা হয়, সেই পরামর্শও দেন মুখ্যমন্ত্রী৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee junior doctors meeting: '২৬ দিন অনশন করেছি, কেউ খোঁজ নেয়নি!' আন্দোলন নিয়ে চিকিৎসকদের কী পরামর্শ মমতার?
Next Article
advertisement
আজই রাজ্যে আসছেন আরএন রবি! বৃহস্পতিবার শপথগ্রহণ বাংলার নতুন রাজ্যপালের, অনুষ্ঠানে থাকবেন কি মমতা?
আজই রাজ্যে আসছেন আরএন রবি! বৃহস্পতিবার শপথগ্রহণ বাংলার নতুন রাজ্যপালের, থাকবেন কি মমতা?
  • বৃহস্পতিবার সিভি আনন্দ বোসের ইস্তফার পরেই পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে ঘোষিত হয়েছে তামিলনাড়ুর রাজ্যপাল পদে থাকা আরএন রবির নাম। কিছুক্ষণেই সমাজমাধ্যমে মমতা লিখেছিলেন, "পশ্চিমবঙ্গের রাজ্যপাল শ্রী সিভি আনন্দ বোসের পদত্যাগের খবরে আমি স্তম্ভিত এবং গভীর ভাবে উদ্বিগ্ন। এই মুহূর্তে তাঁর পদত্যাগের কারণ আমার জানা নেই। তবে, বর্তমান পরিস্থিতি বিবেচনা করে, রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কিছু রাজনৈতিক স্বার্থরক্ষার জন্য রাজ্যপাল যদি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর চাপের মুখে পড়েন তবে আমি অবাক হব না।"

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement