advertisement

Sodepur Accident: ট্রাককে পিছন থেকে সজোরে ধাক্কা, সোদপুরে দুর্ঘটনায় বরযাত্রীর বাস, জখম ১০ যাত্রী

Last Updated:

ভোররাতেই ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে বরযাত্রীর বাস। সোদপুরে বিটি রোডের উপর একটি লরিতে ধাক্কা মারে যাত্রীবোঝাই বাস! দুর্ঘটনায় জখম ১০ যাত্রী। স্থানীয়দের অভিযোগ, তাঁতা আহতদের উদ্ধার করতে গেলে তাঁদের উপর চড়াই হন বরযাত্রীরা

সোদপুরে দুর্ঘটনায় বরযাত্রীর বাস! জিটি রোডে লরির সঙ্গে সংঘর্ষে জখম ১০ যাত্রী
সোদপুরে দুর্ঘটনায় বরযাত্রীর বাস! জিটি রোডে লরির সঙ্গে সংঘর্ষে জখম ১০ যাত্রী
উত্তর ২৪ পরগনা: সোদপুরে মর্মান্তিক দুর্ঘটনা, দুর্ঘটনার কবলে বরযাত্রীর বাস! বিটি রোডে লরির সঙ্গে বাসের সংঘর্ষে জখম ১০ যাত্রী। আহতরা সাগর দত্ত হাসপাতালে ভর্তি। জানা যায়, স্থানীয়রা দুর্ঘটনাগ্রস্ত বাস থেকে আহত যাত্রীদের উদ্ধার করতে গেলে চড়াও হন বরযাত্রীরা! বরযাত্রীদের বিরুদ্ধে হামলার অভিযোগ স্থানীয়দের।
সোদপুর বিটি রোডে বরযাত্রী বোঝাই বাসের সঙ্গে লড়ির সংঘর্ষে আহত ১০ জন চিকিৎসাধীন সাগর দত্ত হাসপাতালে। মঙ্গলবার ভোররাতে একটি বরযাত্রী বোঝাই বাস পানিহাটি স্পোর্টিং ক্লাবের সামনে বিটি রোডের উপর একটি ট্রাককে পিছন থেকে সজোরে ধাক্কা মারে। ঘটনায় বাসে থাকা ১০ জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। জখমদের সাগর দত্ত মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয়দের দাবি, তারা আহতদের সাহায্যের জন্য এগিয়ে গেলে বাসে থাকা বিয়ে বাড়ির লোকজনেরা তাঁদের উপর চড়াও হয়। দুর্ঘটনাগ্রস্ত বাস এবং ট্রাক আটক করেছে খড়দহ থানার পুলিশ। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। প্রাধমিক অনুমান, হয়তো বা বাসের চালক ঘুমিয়ে পড়েছিলেন।
advertisement
গত মাসেই  পানিহাটিতে ভয়াবহ বাস দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়। আহত হন অন্তত আরও ৪ জন। দুর্ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগনার পানিহাটির ধানকল মোড় সংলগ্ন ব্যস্ত বিটি রোডে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুটি যাত্রীবাহী বাসের মধ্যে রেষারেষি চলছিল। দ্রুতগতিতে একে অপরকে টপকে যাওয়ার চেষ্টায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস আচমকাই রাস্তার ধারে থাকা দুই সাইকেল আরোহীকে সজোরে ধাক্কা মারে। এরপর বাসটি সামনে থাকা একটি মোটরবাইক ও একটি অটোরিকশাকেও ধাক্কা দেয়।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Sodepur Accident: ট্রাককে পিছন থেকে সজোরে ধাক্কা, সোদপুরে দুর্ঘটনায় বরযাত্রীর বাস, জখম ১০ যাত্রী
Next Article
advertisement
‘যুদ্ধ কবে শেষ হবে, তা নিয়ে সিদ্ধান্ত নেব আমরা...’, ট্রাম্পের মন্তব্যের পরে বিবৃতি দিয়ে জানাল ইরানের IRGC বাহিনী
‘যুদ্ধ কবে শেষ হবে, তা নিয়ে সিদ্ধান্ত নেব আমরা...’, ট্রাম্পের মন্তব্যের পরে জবাব ইরানের
  • ‘যুদ্ধ কবে শেষ হবে, তা নিয়ে সিদ্ধান্ত নেব আমরা...’

  • ট্রাম্পের মন্তব্যের পরে জবাব ইরানের

  • ট্রাম্পের মন্তব্যের পরে বিবৃতি দিয়ে জানাল ইরানের IRGC বাহিনী

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement