advertisement

Mamata Banerjee | Abhishek Banerjee: ভোট প্রচারে বড় চমক মমতা-অভিষেকের! ফেব্রুয়ারির শুরুতেই 'খেলা' ঘোরানো পদক্ষেপ

Last Updated:

Mamata Banerjee | Abhishek Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আগরতলা যাবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক  বন্দ্যোপাধ্যায়। 

মমতা-অভিষেকের ত্রিপুরা সফর আগামী মাসে
মমতা-অভিষেকের ত্রিপুরা সফর আগামী মাসে
কলকাতা: সব কিছু ঠিক থাকলে আগামী মাসের প্রথম সপ্তাহেই ত্রিপুরা যেতে পারেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তবে, সেখানে কোন জনসভা করবেন কিনা তা এখনও স্থির হয়নি।  তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন সভা করতে পারেন আগরতলায় রবীন্দ্রভবনের সামনে। এছাড়া ত্রিপুরা রাজ্যের তৃণমূল নেতাদের সঙ্গে একটি বৈঠক করতে পারেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আগরতলা যাবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক  বন্দ্যোপাধ্যায়।
গত ডিসেম্বর মাস ও চলতি সপ্তাহেই মেঘালয়ে গিয়েছিলেন তৃণমূল নেত্রী। শিলং-এ দলের নেতাদের সঙ্গে একটি বৈঠক করেছিলেন তিনি। বড়দিনের আগেই সেখানে একটি অনুষ্ঠানেও যোগ দেন তিনি। সেবারও তাঁর সঙ্গে ছিলেন অভিষেক। জানুয়ারি মাসেই ফের মেঘালয়ের মেন্দিপাথারে সভা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দোপাধ্যায়৷ ভোটের আগে আরও সভা করতে পারেন দু'জনেই।
advertisement
advertisement
ত্রিপুরার তৃণমূল কংগ্রেসের রাজ্যের এক নেতা জানিয়েছেন, "এখনও পর্যন্ত আমাদের দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  কবে আসবেন তা চূড়ান্ত ভাবে জানানো হয়নি। তবে, সম্ভবত আগামী মাসের প্রথম সপ্তাহেই ত্রিপুরায়  আসবেন তিনি। এবার তিনি রাজনৈতিক কর্মসূচী নেবেন। ভোটের দিন ঘোষণা হয়ে  গিয়েছে। প্রার্থী তালিকা ঘোষণার পরে জনসভা করতে আসবেন তিনি। এবার তিনি এসে ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজা দেবেন। দলের নেতাদের সঙ্গে একটি সভা করতে পারেন তিনি। আগরতলায় একটি সাংবাদিক সম্মেলন করার কথাও আছে তাঁর।" তিনি জানান, তৃণমূল কংগ্রেসের  দলনেত্রীর সঙ্গেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সংগঠনের বেশ কয়েকজন নেতাও আসতে পারেন।আগামী মাসেই ত্রিপুরা এবং মেঘালয়ে বিধানসভা নির্বাচন। তার আগেই ওই দুই রাজ্যে সংগঠনকে আরও মজবুত করার দিকে জোর দিয়েছে তৃণমূল কংগ্রেস।চলতি সপ্তাহেই মেন্দিপাথারে গিয়েছিলেন মমতা এবং অভিষেক। সেখানে গিয়ে তাঁরা জানিয়ে দেন, মেঘলায়ের ৬০টি আসনেই লড়াই করতে চলেছেন তাঁরা। অভিষেকের দাবি, সেখানের মানুষ পরিবর্তনের জন্য মুখিয়ে আছেন। মমতার দাবি, এবার তারাই সেখানে সরকার গঠন করবেন। তিনি জানিয়ে দেন, মেঘলায়ের ‘ভুমিপুত্র’ মেঘালয় শাসন করবে।
advertisement
কলকাতা থেকে কোন কিছু বা সিদ্ধান্ত তাঁদের ওপর চাপিয়ে দেওয়া হবে না। সেখানে তাঁরা কী কী করবেন তাও জানিয়েছেন তিনি। ওই সফরেই তাঁকে ভোটের আগে  মেঘালয়ে আরও বেশ কয়েকটি সভায় আসার জন্য অনুরোধ জানান সেখানের নেতা মুকুল সাংমা।ইতিমধ্যেই একাধিকবার ত্রিপুরায় গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । ত্রিপুরাতেও সব আসনে লড়াই করবে তৃণমূল কংগ্রেস একাধিক বার জানিয়েছিল। দেড় বছর আগে সেখানের পুরসভা নির্বাচনে প্রায় ২৪ শতাংশ ভোট পেয়েছিল তৃণমূল। গত বছর উপনির্বাচনে চারটি আসনেই জামানত বাজেয়াপ্ত হয়েছে তাদের। যদিও তৃণমূলের দাবি, তারা ভালো ফল করবে। সেখানের শাসক বিজেপির-র দিন গোনার পালা শুরু হয়েছে বলেও দাবি ত্রিপুরার তৃণমূল কংগ্রেসের  রাজ্য নেতৃত্বের।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee | Abhishek Banerjee: ভোট প্রচারে বড় চমক মমতা-অভিষেকের! ফেব্রুয়ারির শুরুতেই 'খেলা' ঘোরানো পদক্ষেপ
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement