advertisement

KMC Elections 2021 Results: কলকাতা পুরসভা কার? মঙ্গলবার সকাল থেকে ভোট গণনা, সব খবর সবার আগে নিউজ ১৮ বাংলায়

Last Updated:

পুরভোটের প্রচার পর্ব থেকেই বিরোধীদের থেেক অনেকটা এগিয়ে ছিল শাসক দল তৃণমূল কংগ্রেস (KMC Elections 2021 Results)৷

মঙ্গলবার পুরভোটের গণনা৷
মঙ্গলবার পুরভোটের গণনা৷
পুরভোটের প্রচার পর্ব থেকেই বিরোধীদের থেেক অনেকটা এগিয়ে ছিল শাসক দল তৃণমূল কংগ্রেস৷ তৃণমূলের যেখানে উন্নয়নের উপরে ভরসা রেখেই একশো তিরিশের উপরে আসনে জয় নিশ্চিত বলে দাবি করছে, সেখানে পুরভোটের দিন শাসক দলের বিরুদ্ধে ছাপ্পা ভোট সহ একাধিক অভিযোগ তুলে সরব হয়েছে বিরোধীরা৷
advertisement
advertisement
পুরভোটের দিনের মতোই গণনার দিনেও প্রতিটি গণনাকেন্দ্রে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে পুলিশ৷ রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, সকাল আটটায় ভোট গণনা শুরু হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই আগামী পাঁচ বছর কলকাতা পুরসভা পরিচালনার ভার কার হাতে থাকবে, তা পরিষ্কার হয়ে যাবে৷
২০১৫ সালে কলকাতা পুরসভা নির্বাচনেও একতরফা জয় পেয়েছিল তৃণমূল৷ ছ' বছর আগে কলকাতা পুরসভা নির্বাচনে ১১৪টি আসনে জয়ী হয়েছিল তৃণমূল৷ বামেরা জয়ী হয়েছিল ১৫টি আসনে৷ সাতটি আসন দখল করে বিজেপি৷ কংগ্রেস পায় পাঁচটি, নির্দলদের দখলে ছিল তিনটি আসন৷ যদিও পরবর্তী সময়ে বিভিন্ন দল থেকেই তৃণমূলে যোগ দিয়েছিলেন বেশ কয়েকজন পুর প্রতিনিধি৷ তাই মঙ্গলবার ২০১৫-র ফলকে ছাপিয়ে যাওয়ার চ্যালেঞ্জ তৃণমূলের সামনে৷ কারণ পুরবোর্ড দখল করবেন, এমন জোরালো দাবি শোনা যায়নি কোনও বিরোধীর মুখেই৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
KMC Elections 2021 Results: কলকাতা পুরসভা কার? মঙ্গলবার সকাল থেকে ভোট গণনা, সব খবর সবার আগে নিউজ ১৮ বাংলায়
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement