advertisement

Sourav Ganguly: ‘এটা লজ্জার!’, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যু নিয়ে কড়া প্রতিক্রিয়া সৌরভ গঙ্গোপাধ্যায়ের

Last Updated:

গত ৯ অগাস্টরাত ১২টা নাগাদ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের নীচে বিবস্ত্র, রক্তাক্ত অবস্থায় এক ছাত্রকে উদ্ধার করা হয়৷ ঘটনার পরের দিন ভোরে হাসপাতালেই মৃত্যু হয় তাঁর৷ বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী কমিটির রিপোর্টে ইতিমধ্যেই ব়্যাগিং তত্ত্ব উঠে এসেছে৷ বিবস্ত্র অবস্থাতেই যে ওই ছাত্রকে উদ্ধার করা হয়েছিল, তারও উল্লেখ রয়েছে ওই রিপোর্টে৷

কলকাতা: যাদবপুরের ছাত্রমৃত্যুর ঘটনায় এবার মুখ খুললেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক তথা বাংলার ‘দাদা’ সৌরভ গঙ্গোপাধ্যায়৷ এদিন তাঁকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা প্রসঙ্গে তাঁকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘‘এটা লজ্জার!’’
এদিন পার্ক স্ট্রিটের একটি নামী হোটেলে আয়োজিত একটি ব্র্যান্ডের অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন বিসিসিআইয়ের প্রাক্তন প্রেসিডেন্ট৷ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৃত্যুর ঘটনা নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘এটা অত্যন্ত শকিং৷ এই ধরনের ঘটনা নিয়ন্ত্রণ করার জন্য কড়া আইন থাকা দরকার৷ কড়া আইন থাকতেই হবে৷’’
সৌরভ বলেন, ‘‘এগুলো পড়াশোনা করার জায়গা৷ এখানে বাচ্চারা পড়তে আসে৷ সেটাই ফোকাস হওয়া উচিত৷ ’’ ব়্যাগিং-এর প্রসঙ্গ তুললে তিনি বলেন, ‘‘কড়া আইন দরকার৷’’
advertisement
advertisement
আরও পড়ুন: রুম নম্বর ১০৪! যাবতীয় রহস্য লুকিয়ে এই একটা মাত্র ঘরে, সপ্তককে নিয়ে গোটাটাই ঘুরে দেখল পুলিশ
গত ৯ অগাস্ট রাত ১২টা নাগাদ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের নীচে বিবস্ত্র, রক্তাক্ত অবস্থায় এক ছাত্রকে উদ্ধার করা হয়৷ ঘটনার পরের দিন ভোরে হাসপাতালেই মৃত্যু হয় তাঁর৷ বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী কমিটির রিপোর্টে ইতিমধ্যেই ব়্যাগিং তত্ত্ব উঠে এসেছে৷ বিবস্ত্র অবস্থাতেই যে ওই ছাত্রকে উদ্ধার করা হয়েছিল, তারও উল্লেখ রয়েছে ওই রিপোর্টে৷
advertisement
ছাত্রমৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই প্রাক্তনী ও বর্তমান ছাত্র মিলে ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ৷ শুক্রবার ধৃত সপ্তক সপ্তক কামিল্যাকে নিয়ে ঘটনার পুননির্মাণ করা হয়৷ ঘুরে দেখা হয় চারতলার ১০৪ নম্বর ঘর ও তিন তলার ৬৮ নম্বর ঘর৷ এদিন মৃত ছাত্রের বাড়িতেও যায় তিন সদস্যের তদন্তকারী দল৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Sourav Ganguly: ‘এটা লজ্জার!’, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যু নিয়ে কড়া প্রতিক্রিয়া সৌরভ গঙ্গোপাধ্যায়ের
Next Article
advertisement
‘দাদাগিরি নয়, টেকনিশিয়ানদের স্বার্থ বড়...!’ টলিউডের ‘হুমকি’ সংস্কৃতি নিয়ে সরব দেব, পাল্টা জবাব স্বরূপ বিশ্বাসেরও
‘দাদাগিরি নয়, টেকনিশিয়ানদের স্বার্থ বড়...!’ টলিউডের ‘হুমকি’ সংস্কৃতি নিয়ে সরব দেব, পাল্টা জবাব স্বরূপ বিশ্বাসেরও
  • ‘দাদাগিরি নয়, টেকনিশিয়ানদের স্বার্থ বড়...!’

  • টলিউডের ‘হুমকি’ সংস্কৃতি নিয়ে সরব দেব

  • পাল্টা জবাব স্বরূপ বিশ্বাসেরও

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement