advertisement

Jadavpur University: শুভেন্দু যাওয়ার পরের দিনই যাদবপুরে মোর্চার মঞ্চ খোলার নির্দেশ, পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ

Last Updated:

গত ১৬ অগাস্ট থেকেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তিন নম্বর গেট সংলগ্ন এলাকায় রাস্তার ধারে এইট-বি বাস স্ট্যান্ডের কাছে অস্থায়ী মঞ্চ বেঁধে ছাত্রমৃত্যু ইস্যুতে নিজেদের বিক্ষোভ কর্মসূচি চালাচ্ছিল বিজেপি যুব মোর্চা৷

কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কাছে বিজেপি যুব মোর্চার মঞ্চ খোলা নিয়ে ধুন্ধুমার কাণ্ড৷ একসময় পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়াতেও দেখা গেল যুব মোর্চার নেতাদের৷ যুব মোর্চার অভিযোগ, পুলিশ তাদের কর্মসূচির অনুমতি বাতিল করে মঞ্চ খুলে ফেলার নির্দেশ দেওয়ার আধঘণ্টার মধ্যেই জায়গা খালি করে দিতে বলে৷ এর পরেই অবস্থানে বসেন তাঁরা।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার এই মঞ্চেই এসেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ শুভেন্দু বের হতেই উত্তপ্ত হয়ে ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর। বাম সমর্থকদের সঙ্গে বিজেপি কর্মীদের সংঘর্ষ বাধে। এমনকী, অভিযোগ, শুভেন্দু অধিকারীর দেহরক্ষীরাও মারধর করে বাম সমর্থকদের। তারপরেই এদিন পুলিশের এই পদক্ষেপ৷
advertisement
advertisement
আরও পড়ুন: বঙ্গোপসাগরে ঘনাচ্ছে ঘূর্ণাবর্ত! আগামী কয়েকদিন সাপটে বৃষ্টি এই সব জেলায়, শুক্রবার থেকে ভোলবদল
গত ১৬ অগাস্ট থেকেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তিন নম্বর গেট সংলগ্ন এলাকায় রাস্তার ধারে এইট-বি বাস স্ট্যান্ডের কাছে অস্থায়ী মঞ্চ বেঁধে ছাত্রমৃত্যু ইস্যুতে নিজেদের বিক্ষোভ কর্মসূচি চালাচ্ছিল বিজেপি যুব মোর্চা৷ সংগঠনের নেতাদের দাবি, আগামী ১৯ অগাস্ট পর্যন্ত কর্মসূচির অনুমতি তাঁদের নেওয়া ছিল৷ কিন্তু, অভিযোগ, তার একদিন আগেই তাঁদের মঞ্চ খুলে ফেলতে বলা হয় পুলিশের তরফে৷
advertisement
এ বিষয়ে ঘটনাস্থলে উপস্থিত পুলিশকর্মীদের জিজ্ঞাসা করা হলে, তাঁরাও জানান, ওই জায়গায় কর্মসূচি অনুমতি নেই৷ মঞ্চ খুলতে বাধা দেওয়া বিজেপি যুব মোর্চার কমপক্ষে ১২ জনকে গ্রেফতার করা হয় বলে সংগঠন সূত্রের খবর৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Jadavpur University: শুভেন্দু যাওয়ার পরের দিনই যাদবপুরে মোর্চার মঞ্চ খোলার নির্দেশ, পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ
Next Article
advertisement
‘দাদাগিরি নয়, টেকনিশিয়ানদের স্বার্থ বড়...!’ টলিউডের ‘হুমকি’ সংস্কৃতি নিয়ে সরব দেব, পাল্টা জবাব স্বরূপ বিশ্বাসেরও
‘দাদাগিরি নয়, টেকনিশিয়ানদের স্বার্থ বড়...!’ টলিউডের ‘হুমকি’ সংস্কৃতি নিয়ে সরব দেব, পাল্টা জবাব স্বরূপ বিশ্বাসেরও
  • ‘দাদাগিরি নয়, টেকনিশিয়ানদের স্বার্থ বড়...!’

  • টলিউডের ‘হুমকি’ সংস্কৃতি নিয়ে সরব দেব

  • পাল্টা জবাব স্বরূপ বিশ্বাসেরও

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement