Sealdah Division: মহিলা কামরা বৃদ্ধি থেকে বাড়তি ট্রেন! মুম্বইয়ের লোকাল ট্রেনে দুর্ঘটনার পর বিশেষ ব্যবস্থা শিয়ালদহ ডিভিশনে
- Reported by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Sealdah Division: ভিড় হচ্ছে জানতে পারলেই চালানো হবে স্পেশাল ট্রেন।বিভিন্ন কারশেডে রাখা হবে অতিরিক্ত রেক।প্রসঙ্গত বর্তমানে শিয়ালদহ শাখায় নয় বগির বদলে চলছে বারো বগির ট্রেন।
কলকাতা : মুম্বইয়ের পর লোকাল ট্রেনে দেশে সবচেয়ে বেশি ভিড় হয় পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন।মুম্বইয়ের ঘটনার পরে লোকাল ট্রেন চালানো নিয়ে সতর্ক শিয়ালদহ।কমার্শিয়াল বিভাগকে বলা হয়েছে যাত্রীর চাপ এবং সময় ভিত্তিতে কোন সেকশনে কেমন তা জানাতে বলা হয়েছে।শিয়ালদহ সাউথ সেকশনে বাড়ানো হয়েছে ট্রেনের সংখ্যা।শিয়ালদহ ক্যানিং, নামখানা সেকশনে বেশি নজর।শিয়ালদহ-বনগাঁ শাখায় বাড়তি নজরদারি চলছে। ভিড় হচ্ছে জানতে পারলেই চালানো হবে স্পেশাল ট্রেন।বিভিন্ন কারশেডে রাখা হবে অতিরিক্ত রেক।প্রসঙ্গত বর্তমানে শিয়ালদহ শাখায় নয় বগির বদলে চলছে বারো বগির ট্রেন।
অপারেটিং ও কমার্শিয়াল বিভাগ সমীক্ষা করবে। ডিআরএম-এর কাছে সরাসরি রিপোর্ট দেওয়া হবে। শিয়ালদহ বনগাঁ ও মেন সেকশনে অফিস টাইমে বাড়ানো নিয়ে আলোচনা হবে। সব স্টেশনের সিসিটিভি’ যথাযথ কিনা, সেটা রিপোর্ট দিতে বলা হয়েছে দ্রুত। অন বোর্ড ক্যামেরা কারশেডে যথাযথ রক্ষণাবেক্ষণ করা হবে। লাইভ ফিড মনিটরিং ব্যবস্থা থাকছে। পাবলিক অ্যানাউন্সমেন্টে রাখা যাবে না ত্রুটি। ভিড় হয় এমন স্পেশাল স্টেশন চিহ্নিত করা হবে।
advertisement
আরও পড়ুন : ধস-জলস্রোতে বার বার ক্ষতিগ্রস্ত বাংলা-সিকিম পর্যটনের লাইফলাইন ১০ নম্বর জাতীয় সড়ক! সিকিম বেড়ানো কি সঙ্কটের মুখে? জানুন বিশেষজ্ঞের মত
শিয়ালদহ ডিভিশনের জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানিয়েছেন, শিয়ালদহ মেন, উত্তর বা দক্ষিণ শাখা হোক, প্রতিদিন লক্ষাধিক যাত্রী যাতায়াত করেন রেলপথে। যাত্রী ভিড়ের কথা মাথায় রেখেই বেশ কিছু সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল। এর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল শিয়ালদহ ডিভিশনের লোকাল ট্রেনের বগির সংখ্যা বাড়ানো হবে। বর্তমানে নয় কোচের বদলে বারো কোচের ট্রেন চালানো হচ্ছে। মহিলা কামরার সংখ্যা বাড়ানো হয়েছে। এর পাশাপাশি একটি সমীক্ষার কাজ চলছে। সেখানে যাত্রীদের চাহিদা কী আছে, সেটা বুঝে নেওয়া হবে। এছাড়া দেখে নেওয়া হচ্ছে, যদি যাত্রীদের ভিড় বাড়ে তাহলে যাতে স্পেশাল ট্রেন তড়িঘড়ি চালানো যায় সেদিকেও কড়া দৃষ্টি রাখতে বলা হয়েছে। প্রসঙ্গত শিয়ালদহ-বনগাঁ শাখার ভিড় নিয়ে চর্চা চলে দেশ জুড়েই। আগামিদিনে এই শাখায় বাড়তে পারে ট্রেনের সংখ্যা।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jun 10, 2025 10:13 AM IST










