advertisement

West Bengal Elections 2026: উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী! বুধবার সভার আগে হেলিকপ্টারে ট্রায়াল রান! জোরকদমে চলছে প্রস্তুতি

Last Updated:

উত্তরবঙ্গ সফর দিয়েই নির্বাচনী প্রচারে নামছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। আগামী বুধবার মাটিগাড়া-নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী শঙ্কর মালাকারের সমর্থনে নকশালবাড়ির নন্দ প্রসাদ বালিকা বিদ্যালয়ের মাঠে জনসভা করবেন তিনি। এদিকে, সভাকে ঘিরে প্রস্তুতি জোরকদমে চলছে।

সভা ঘিরে চলছে জোর প্রস্তুতি
সভা ঘিরে চলছে জোর প্রস্তুতি
বিশ্বজিৎ মিশ্র, নকশালবাড়ি: উত্তরবঙ্গ সফরে দিয়েই নির্বাচনী প্রচার শুরু করছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো! আগামী বুধবার মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী শঙ্কর মালাকারের সমর্থনে নকশালবাড়ি নন্দ প্রসাদ বালিকা বিদ্যালয়ের মাঠে নির্বাচনী জনসভা করবেন মুখ্যমন্ত্রী। আজ সভাস্থলে জোরকদমে চলছে সেই সভার কাজ। হেলিপ্যাড তৈরি থেকে শুরু করে হেলিকপ্টারের ট্রায়াল রান সম্পন্ন হয় রবিবার। এদিন হেলিকপ্টারের ট্রায়াল রান হতেই উপচে পড়া ভিড় দেখা যায়। তৃণমূল সূত্রে খবর, দুপুর ২টোয় বাগডোগরা বিমানবন্দরে নেমে হেলিকপ্টার করে নকশালবাড়ির জনসভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি ডাবগ্রাম ফুলবাড়ি ও ময়নাগুড়িতেও সভা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
প্রসঙ্গত, উত্তরবঙ্গ থেকে নির্বাচনী প্রচার শুরু করছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। টানা পাঁচ দিনের কর্মসূচিতে রাজ্যের একাধিক জেলায় জনসভা ও প্রচারে অংশ নেবেন তিনি। ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে তাঁর বিস্তারিত সফরসূচি।
২৪ তারিখে আলিপুরদুয়ার দিয়ে প্রচার শুরু করবেন মুখ্যমন্ত্রী। সেদিনই ময়নাগুড়ি এবং মাটিগাড়া-নকশালবাড়িতেও সভা রয়েছে তাঁর। দিনশেষে শিলিগুড়িতে রাত্রিবাস করবেন তিনি।
advertisement
advertisement
২৫ তারিখে রাজগঞ্জ, হরিরামপুর এবং মালদার একটি কেন্দ্রে (চূড়ান্ত হয়নি) প্রচার কর্মসূচি রয়েছে। সেদিন মালদাতেই রাত্রিবাস করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
২৬ তারিখে নবগ্রাম ও খড়গ্রাম মিলিয়ে একটি সভা, পাশাপাশি ময়ূরেশ্বর এবং পাণ্ডবেশ্বরেও জনসভা করবেন তিনি। ওই দিন দুর্গাপুরে রাত্রিবাসের কথা রয়েছে।
২৭ তারিখে পুরুলিয়ার কাশীপুর, ছাতনা এবং ওন্দা—এই তিন জায়গায় প্রচার কর্মসূচি রয়েছে। সেদিনও দুর্গাপুরেই থাকবেন তৃণমূল নেত্রী।
advertisement
২৮ তারিখে তুলনামূলক কম কর্মসূচি রয়েছে। জয়পুর ব্লক (কোতুলপুর বিধানসভা কেন্দ্র) এবং গড়বেতায় (একাধিক বিধানসভা মিলিয়ে) দুটি সভায় অংশ নেবেন তিনি।
নির্বাচনকে সামনে রেখে এই সফরসূচিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
বাংলায় ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই জোর প্রস্তুতি শুরু হয়েছে। রাজ্যে মোট ২৯৪টি আসনে ভোটগ্রহণ হবে। এবারের নির্বাচন দু’দফায় অনুষ্ঠিত হবে—প্রথম দফা ২৩ এপ্রিল এবং দ্বিতীয় দফা ২৯ এপ্রিল। ভোটগণনা হবে ৪ মে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/দার্জিলিং/
West Bengal Elections 2026: উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী! বুধবার সভার আগে হেলিকপ্টারে ট্রায়াল রান! জোরকদমে চলছে প্রস্তুতি
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement