অবশেষে মিলল স্বস্তি! গড়িয়াহাটের ডাকাতি মামলার সমাধান... উদ্ধার চুরি যাওয়া ২০ লক্ষ টাকা
- Reported by:Rounak Dutta Chowdhury
- news18 bangla
- Published by:Rachana Majumder
Last Updated:
গড়িয়াহাট পুলিশ স্টেশনের তদন্তে ২০ লক্ষ টাকা চুরির মামলায় রাহুল শিল গ্রেফতার. দক্ষিণ-পূর্ব বিভাগের পুলিশ উদ্ধার করেছে সমস্ত অর্থ. অন্য একটি ঘটনায় ২.৬৬ কোটি টাকা ডাকাতির মামলায় ৫ জন গ্রেফতার.
কলকাতা: গড়িয়াহাট পুলিশ স্টেশনের তদন্তে সমাধান হল গত মাসের একটি ডাকাতি মামলার। গড়িয়াহাটের একটি বুটিক থেকে ২০ লক্ষ টাকা চুরির ঘটনায় তদন্ত চালিয়ে দক্ষিণ-পূর্ব বিভাগের পুলিশ উদ্ধার করল সমস্ত অর্থ।
পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছিল গড়িয়াহাটের একটি বুটিকে। দোকানের মালিক অভিযোগ করেন, দোকান থেকে ২০ লক্ষ টাকা চুরি হয়েছে। পুলিশের তদন্তে জানা যায়, ডাকাতি ঘটিয়েছে এমন কোনও ব্যক্তি, যিনি দোকানের খুঁটিনাটি জানতেন। ডাকাতেরা দোকানের সিসি ক্যামেরা বন্ধ করে এয়ার-কন্ডিশনার ইউনিট খুলে টাকা নিয়ে যায়। তদন্তে প্রধান সন্দেহভাজন হিসেবে উঠে আসে রাহুল শিলের নাম, যিনি দক্ষিণ ২৪ পরগনার ঘুটিয়ারি শরিফের বাসিন্দা।
advertisement
advertisement
আরও পড়ুন : পথের ধার থেকে দত্তক নেওয়া অনাথ শিশু আজ কিশোরী! ২ প্রেমিকের সঙ্গে মিলে নৃশংস ভাবে খুন করল ‘মাকে’
রাহুল প্রায় এক মাস ধরে আত্মগোপনে ছিল এবং তার ফোন বন্ধ ছিল। ১৮ মে ভোররাত দেড়টা নাগাদ পুলিশ তাকে গ্রেফতার করে। আলিপুর আদালতে হাজির করা হয় এবং ২৭ মে পর্যন্ত পুলিশ কাস্টডিতে রাখার নির্দেশ দেওয়া হয়। অন্য জড়িতদের খুঁজে বের করতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।
advertisement
এর দিন কয়েক আগেই অন্য একটি ঘটনায় ডাকাতি হওয়া ২৯ লক্ষ টাকা উদ্ধার করে কলকাতা পুলিশ। গত ৫ তারিখে সম্রাট ঘোষ এবং তার সহকর্মী ২.৬৬ কোটি টাকা নগদ জমা দেওয়ার জন্য ট্যাক্সিতে করে এসবিআই পার্কসার্কাস শাখায় যাচ্ছিলেন। তখন দুই দুষ্কৃতী জোর করে ট্যাক্সিতে উঠে ২.৬৬ কোটি টাকা হাতিয়ে নেয়। এন্টালি থানায় অভিযোগ দায়ের করলে তদন্তে নামে পুলিশ। এই ঘটনায় মোট ৫জনকে গ্রেফতার করে পুলিশ।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
May 19, 2025 7:41 PM IST










