advertisement

Dilip Ghosh: শশী পাঁজা ও মদন মিত্রর বাড়ি লক্ষ্য করে...দিলীপ ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তৃণমূলের! চিঠি কমিশনে

Last Updated:

Dilip Ghosh: দিলীপ ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে নির্বাচন কমিশনে চিঠি দিল তৃণমূল কংগ্রেস। কী অভিযোগ জানেন?

দিলীপের বিরুদ্ধে বড় অভিযোগ
দিলীপের বিরুদ্ধে বড় অভিযোগ
কলকাতা: দিলীপ ঘোষের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাল তৃণমূল। বিজেপি নেতা দিলীপ ঘোষের বিরুদ্ধে হুমকিমূলক মন্তব্যের অভিযোগ তৃণমূল কংগ্রেসের। অভিযোগ, তৃণমূল নেতা-কর্মী ও সাধারণ মানুষের বিরুদ্ধে প্রকাশ্যে হুমকি দিয়েছেন দিলীপ। শ্যামপুকুরের বিধায়ক শশী পাঁজা ও কামারহাটির বিধায়ক মদন মিত্রর বাড়ি লক্ষ্য করে হুমকির অভিযোগ।
কালীঘাট ও চেতলা এলাকায় আতঙ্ক ছড়ানোর চেষ্টা হয়েছে বলে দাবি তৃণমূলের। নির্বাচন আচরণবিধি (MCC) লঙ্ঘনের অভিযোগ তুলেছে তৃণমূল। কড়া পদক্ষেপ, শোকজ নোটিস ও FIR দায়েরের দাবি নির্বাচন কমিশনের কাছে তৃণমূলের। পাশাপাশি নিরাপত্তা জোরদার ও বিতর্কিত ভিডিও সরানোর নির্দেশ দেওয়ার আবেদনও করা হয়েছে।
advertisement
advertisement
বস্তুত, ভোটের আগে ফর্মে দিলীপ ঘোষ। মোদির মঞ্চে নিজস্ব মেজাজে ধরা পড়েছেন বঙ্গ বিজেপির দাবাং নেতা দিলীপ। যা দেখে অনেকেই বলছেন, উনিশ এবং একুশের সাফল্য ছাব্বিশে ফিরিয়ে আনতেই দিলীপকে ফেরাল বিজেপি। ২০২১-এ বিজেপির রাজ্য সভাপতির পদ ছাড়েন দিলীপ ঘোষ। তারপর থেকে বিজেপির শীর্ষ নেতারা বাংলায় একাধিক সভা করেছেন। কিন্তু সেখানে খুব কমই দেখা গিয়েছে দিলীপ ঘোষকে। গত শনিবার অবশ্য অন্য ছবি। ব্রিগেডে নরেন্দ্র মোদির সভা। মঞ্চে দিলীপ ঘোষ। একেবারে অন্য মেজাজে। শরীরি ভাষাতেই স্পষ্ট তিনি অন্যদের থেকে আলাদা।
advertisement
ছাব্বিশের নির্বাচনের আগেই আবার সক্রিয় রাজনীতির কেন্দ্রে ফিরেছেন দিলীপ ঘোষ। ছাব্বিশের নির্বাচনে নিজের দল বিজেপির হয়েই পছন্দের আসন খড়্গপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন দিলীপ ঘোষ। নিউজ18 নেটওয়ার্কের এডিটর ইস্ট, বিশ্ব মজুমদারকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে সোজাসাপটা দিলীপ ঘোষ! ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে বঙ্গে বিজেপি-র ভোটার তালিকার একাংশ! সেখানে কোনও তারকা নেই, অন্য কোনও দল থেকে আসা প্রার্থী নেই! কেন? উত্তরে দিলীপ বলেন, ” যখন নদীতে জল থাকে, তখন সব ভাল লাগে। যখন ভাটা পড়ে, তখন নৌকা আটকে যায়। ভরা নদীতে নৌকো সবাই চায়! এখন ভরা নেই, তাই এরকম মনে হচ্ছে। কেন জোয়ার এসেছিল? কি কারণে? কার কারণে? ভাবার দরকার আছে।”
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Dilip Ghosh: শশী পাঁজা ও মদন মিত্রর বাড়ি লক্ষ্য করে...দিলীপ ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তৃণমূলের! চিঠি কমিশনে
Next Article
advertisement
TMC Candidate List West Bengal Election 2026: বাবা-মায়ের পর এবার মেয়ে! মানিকতলায় শ্রেয়া পাণ্ডেকে প্রার্থী করার পিছনে রয়েছে সুচারু পরিকল্পনা!
বাবা-মায়ের পর এবার মেয়ে! মানিকতলায় শ্রেয়া পাণ্ডেকে প্রার্থী করার পিছনে রয়েছে সুচারু পরিকল্পনা!
  • তৃণমূলের প্রার্থী তালিকায় জায়গা পেয়েছেন একাধিক নতুন মুখ।

  • তাঁদের মধ্যে উল্লেখযোগ্য শ্রেয়া পাণ্ডে—প্রাক্তন মন্ত্রী সাধন পাণ্ডের কন্যা।

  • ডোর টু ডোর ঘুরছেন তৃনমূল প্রার্থী শ্রেয়া পান্ডে।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement