advertisement

Sealdah Sector 5 Metro Service: শিয়ালদহ থেকে মেট্রোয় সোজা সেক্টর ফাইভ, মিলল অনুমতি! কবে থেকে শুরু পরিষেবা?

Last Updated:

গত সপ্তাহেই তিন ধরে শিয়ালদহ এবং ফুলবাগানের মধ্যে অংশে পরিষেবা শুরু করা যায় কি না, তা পরীক্ষা করে দেখেন কমিশনার অফ রেলওয়ে সেফটি (Sealdah Sector 5 Metro Service)৷

যাত্রী পরিষেবার জন্য তৈরি শিয়ালদহ মেট্রো স্টেশন৷
যাত্রী পরিষেবার জন্য তৈরি শিয়ালদহ মেট্রো স্টেশন৷
#কলকাতা: কলকাতার জন্য বড় সুখবর৷ শেষ পর্যন্ত শিয়ালদহ থেকে ফুলবাগান পর্যন্ত অংশে ইস্ট ওয়েস্ট মেট্রোয় (East West Metro) যাত্রী পরিষেবা শুরুর অনুমতি দিল কমিশনার অফ রেলওয়ে সেফটি৷ এর ফলে সরাসরি শিয়ালদহ এবং সেক্টর ফাইভের মধ্যে মেট্রো যোগাযোগ শুরু করা সম্ভব হবে (Sealdah Sector 5 Metro Service)৷ কারণ এতদিন সেক্টর ফাইভ থেকে ফুলবাগান পর্যন্ত মেট্রো চলছিল৷
মেট্রো সূত্রে খবর, আগামী ১ বৈশাখ থেকেই আনুষ্ঠানিক ভাবে শিয়ালদহ- ফুলবাগান (Sealdah Phoolbagan Metro) অংশে মেট্রো পরিষেবা শুরু হতে পারে৷ এর ফলে সেক্টর ফাইভ বা সল্টলেকের অফিসযাত্রীদের একটা বড় অংশ অনেকটাই উপকৃত হবেন৷
advertisement
advertisement
গত সপ্তাহেই তিন ধরে শিয়ালদহ এবং ফুলবাগানের মধ্যে অংশে পরিষেবা শুরু করা যায় কি না, তা পরীক্ষা করে দেখেন কমিশনার অফ রেলওয়ে সেফটি (Sealdah Sector 5 Metro Service)৷ সেই পরীক্ষার ফল সন্তোষজনক হওয়ায় মিলল যাত্রী পরিষেবা শুরুর অনুমতি৷
শিয়ালদহ মেট্রো স্টেশনের সব কাজই প্রায় শেষ৷ ফলে ১ বৈশাখ থেকে পরিষেবা শুরুর ক্ষেত্রে কোনও অসুবিধা থাকার কথা নয়৷ এতদিন সেক্টর ফাইভ থেকে ফুলবাগান পর্যন্ত পরিষেবা চালু থাকায় সেভাবে যাত্রী হচ্ছিল না ইস্ট ওয়েস্ট মেট্রোয়৷ কিন্তু শিয়ালদহ পর্যন্ত মেট্রো চললে ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্প আর্থিকভাবে লাভজনক হয়ে উঠবে বলে আশাবাদী মেট্রো কর্তারা৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Sealdah Sector 5 Metro Service: শিয়ালদহ থেকে মেট্রোয় সোজা সেক্টর ফাইভ, মিলল অনুমতি! কবে থেকে শুরু পরিষেবা?
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement