advertisement

Suvendu Adhikari: 'ভবানীপুর থেকে সরে অন্য জায়গায় প্রার্থী হবেন মমতা!' ফের মুখোমুখি লড়াই, কী বললেন শুভেন্দু?

Last Updated:

Suvendu Adhikari: সোমবার বিজেপি নেতা বলেন, ‘‘দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর থেকে সরে এবার অন্য জায়গায় প্রার্থী হবেন। শুভেন্দু অধিকারীকে ভয় পাচ্ছেন। তিনি সিট চেঞ্জ করবেন। আগামীকাল কী হয় দেখুন!’’

'ভবানীপুর থেকে সরে অন্য জায়গায় প্রার্থী হবেন মমতা!' ফের মুখোমুখি লড়াই, কী বললেন শুভেন্দু?
'ভবানীপুর থেকে সরে অন্য জায়গায় প্রার্থী হবেন মমতা!' ফের মুখোমুখি লড়াই, কী বললেন শুভেন্দু?
কলকাতা: প্রার্থী তালিকা প্রকাশ করেই বিরাট চমক দিয়েছে বিজেপি৷ নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুর কেন্দ্র থেকেও এবার প্রার্থী হচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ ভবানীপুর থেকে প্রার্থী হওয়ার পর প্রথমবার মুখ খুলেই মমতাকে আক্রমণ শুভেন্দুর৷
সোমবার বিজেপি নেতা বলেন, ‘‘দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর থেকে সরে এবার অন্য জায়গায় প্রার্থী হবেন। শুভেন্দু অধিকারীকে ভয় পাচ্ছেন। তিনি সিট চেঞ্জ করবেন। আগামীকাল কী হয় দেখুন!’’
আরও পড়ুন: বিকেল ৪ টে, কালীঘাট…কবে প্রার্থী তালিকা প্রকাশ করবে তৃণমূল? ভোট ঘোষণা হতেই জানিয়ে দিল শাসক দল
প্রসঙ্গত, গতকালই নন্দীগ্রামে প্রার্থী হওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন শুভেন্দু৷ তারপর রবিবার তিনি জানান, ‘‘ভবানীপুর নিয়ে তিনি বলেন আমার ভাবার কোন নেই। এখানে ব্যক্তি সিদ্ধান্ত হয়না। এখানে সমষ্টিগত সিদ্ধান্ত হয়। আমাকে জিজ্ঞেস করলে আমি বলব আমি নন্দীগ্রামে লড়ব। নন্দীগ্রাম আমার ভদ্রাসন। আমার আত্মিক সম্পর্ক। আমাকে যদি লড়তেই হয় নন্দীগ্রাম রেখে লড়ব। নন্দীগ্রাম নিয়ে কোনও দ্বিচারিতা নেই। দল যদি ভাবে এটাকে রেখে অন্য ভাবনা করা যেতে পারে।’’
advertisement
advertisement
অন্যদিকে, এখনও প্রার্থী তালিকা প্রকাশ করেনি তৃণমূল৷ কিন্তু ভবানীপুর মমতার কেন্দ্র৷ একুশের ভোটে এই কেন্দ্র থেকেই জয়ী হয়েছিলেন তিনি৷ ভবানীপুর কেন্দ্র থেকে প্রচুর সংখ্যক নাম বাদ পড়ার পর শুরু হয় রাজনৈতিক চর্চা৷ এ প্রসঙ্গে মমতা কিছুদিন আগেই জানান, ‘‘ভবানীপুরে এক ভোটে হলেও জিতব’’৷ এরপরই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়, পরোক্ষে ভবানীপুরের প্রার্থী হবেন মুখ্যমন্ত্রী, জানিয়ে দিলেন তিনি৷ যদিও মমতা আদৌ ভবানীপুরে প্রার্থী হবেন কিনা তা এখনও জল্পনার পর্যায়ে৷ আগামীকাল, মঙ্গলবার প্রার্থী তালিকা প্রকাশের পরই খোলসা হবে ভবানীপুরে তৃণমূলের কোন প্রার্থীর বিরুদ্ধে লড়বেন শুভেন্দু৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Suvendu Adhikari: 'ভবানীপুর থেকে সরে অন্য জায়গায় প্রার্থী হবেন মমতা!' ফের মুখোমুখি লড়াই, কী বললেন শুভেন্দু?
Next Article
advertisement
দলের তরুণ আইনজীবী মুখ, হেরেছিলেন লোকসভায়! সেই সায়ন বন্দ্যোপাধ্যায়কে কোন কেন্দ্র থেকে প্রার্থী করল CPIM? দারুণ চমক
দলের তরুণ আইনজীবী মুখ, হেরেছিলেন লোকসভায়! সেই সায়ন বন্দ্যোপাধ্যায়কে কোন কেন্দ্র থেকে প্রার্থী করল CPIM? দারুণ চমক
  • প্রার্থী তালিকায় অন্যতম চমক হিসেবে উঠে এসেছেন তরুণ আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়

  • সায়ন বন্দ্যোপাধ্যায় পেশায় আইনজীবী এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতক।

  • প্রাথমিক তালিকা প্রকাশের পরই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement