Suvendu Adhikari vs Mamata Banerjee: নন্দীগ্রামে গো হারা হারবেন, প্রচারে থাকার জন্য ভবানীপুরে মমতার বিরুদ্ধে প্রার্থী শুভেন্দু: কুণাল
- Reported by:ABIR GHOSHAL
- Published by:Debamoy Ghosh
Last Updated:
শুভেন্দু অধিকারীকে নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুরেও প্রার্থী করে বড় চমক দিয়েছে বিজেপি৷
২০২১ সালে রাজ্যের বিধানসভা নির্বাচনে গোটা দেশের নজর ছিল নন্দীগ্রাম কেন্দ্রে৷ নন্দীগ্রামে তিনি প্রার্থী হচ্ছেন বলে ঘোষণা করে বিরাট চমক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ পাল্টা নন্দীগ্রাম থেকেই প্রার্থী হয়ে শেষ পর্যন্ত প্রেস্টিজ ফাইটে জয়ী হয়েছিলেন শুভেন্দু অধিকারী৷
২০২১-এর পর আবার ২০২৬-এও বিধানসভা ভোটের লড়াইয়ে মুখোমুখি হচ্ছেন মমতা এবং শুভেন্দু৷ কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিয়েছিলেন, এবারেও ভবানীপুর থেকেই প্রার্থী হচ্ছেন তিনি৷ সোমবার সেই ভবানীপুর থেকেই শুভেন্দুকে প্রার্থী করে সরাসরি তৃণমূলনেত্রী এবং তাঁর দলকে চ্যালেঞ্জ ছুড়ে দিল পদ্ম শিবির৷ ভবানীপুরের পাশাপাশি নন্দীগ্রামেও প্রার্থী হচ্ছেন শুভেন্দু৷
প্রত্যাশিত ভাবেই ভবানীপুরে শুভেন্দুর প্রার্থী হওয়ার বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ রাজ্যের শাসক দল৷ তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের দাবি, প্রচারে থাকার জন্যই ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন শুভেন্দু৷
advertisement
advertisement
কুণাল ঘোষ বলেন, শুভেন্দু অধিকারী জানেন নন্দীগ্রাম থেকে ওনার হার নিশ্চিত৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হলে আরও বেশি করে সস্তা প্রচারে ভেসে থাকা যাবে৷ সেই লোভেই ভবানীপুর থেকে উনি প্রার্থী হয়েছেন৷ বিজেপি সব জায়গায় হারবে, তৃণমূল সরকার গড়বে৷ শুভেন্দু অধিকারীও দু জায়গা থেকে হারবেন৷ নন্দীগ্রামে গো হারা হারবেন৷ বিজেপি যে হারবে সেটা স্পষ্ট৷ বিজেপি রাজনৈতিক ভাবে দৈউলিয়া হয়ে গিয়েছে৷ বাংলার সরকার আর বাংলার মুখ্যমন্ত্রীকে বদলানোর ক্ষমতা বিজেপি-র নেই৷ নন্দীগ্রামে হারের সান্ত্বনা পুরস্কার হিসেব ভবানীপুরে শুভেন্দু অধিকারীকে৷
advertisement
যদিও শুভেন্দু অধিকারী পাল্টা দাবি করেন, দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর থেকে সরে এবার অন্য জায়গায় প্রার্থী হবেন। শুভেন্দু অধিকারীকে ভয় পাচ্ছেন। তিনি সিট চেঞ্জ করবেন। আগামিকাল কী হয় দেখুন!
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 16, 2026 7:14 PM IST









