advertisement

'আজকের মিছিল প্রমাণ করে দিয়েছে যতই করো হামলা জিতবে আবার বাংলা...' কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিলে হুঙ্কার মমতার

Last Updated:

সূত্রের খবর, আগামিকাল বিকেল চারটেয় প্রকাশ হবে কালীঘাট থেকে। পারফরম্যান্স ভিত্তিতেই করা হবে প্রার্থী। এছাড়া একাধিক নতুন মুখ থাকতে চলেছে, ইঙ্গিত তেমনই।

মমতার প্রতিবাদ মিছিল
মমতার প্রতিবাদ মিছিল
কলকাতা: বাংলায় বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পরের দিনই রাজনৈতিক কর্মসূচি তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বঙ্গজুড়ে এই মুহূর্তে ছড়াচ্ছে রাজনীতির উত্তাপ। ভোটের দিনক্ষণ ঘোষণার পরের দিন তৃণমূলনেত্রীর কর্মসূচি ঘিরে তোলপাড় বাংলা।
মিছিল শুরু হয়েছে কলেজ স্কোয়ার থেকে। নেতৃত্বে ছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাথায় প্রতীকী গ্যাস সিলিন্ডার নিয়ে অনেকেই হাঁটেন মিছিলে। কটাক্ষের তীর ছিল বিজেপির দিকেই। মমতা বলেন, ‘‘আগে বাংলাটা ভাল করে শিখে আসুন। না-হলে বলার প্রয়োজন নেই। রানি রাসমণিকে বলছেন রসোমণি! মাতঙ্গিনীকে কী যেন বলেছিলেন, আমি উচ্চারণ করতে পারছি না। রবিবার রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্যের শীর্ষস্তরের আমলা থেকে পুলিশ আধিকারিকদের বদলি হয়েছে। আমরা কেরোসিনের ব্যবস্থা করেছি। যারা গ্রাম এর দিকে কেরোসিন রান্না করেন তাদের কোটাটা বাড়ানো হয়েছে। একবার ও ভাবলেন না বিজেপি সরকার নির্বাচন এর স্বার্থে গ্যাস টাকে বিক্রি করে দিলেন। দেশ টাকে কি ভাবছেন মগের মুলুক। গ্যাস দিন মানুষকে। বিজেপি দল ব্রিগেড ভরানরো জন্য ক্যাশ দিয়ে লাভ নেই। গ্যাস দিন ওই টাকাটায়।  আজকের মিছিল প্রমাণ করে দিয়েছে যতই করো হামলা, জিতবে আবার বাংলা।
advertisement
তাঁর কথায়, বাংলার নির্বাচনটা শান্তিপূর্ণ করে দিন। তারপর দিল্লিটা বুঝে নেব। অনেক লড়াই করে এসেছি। চার বছর ধরে টাকা দেন না। তবুও স্কিম বেড়েছে। ভরসা রাখুন। আগামিকাল, মঙ্গলবারেই প্রার্থী তালিকা প্রকাশ করবে তৃণমূল৷ রবিবার বাংলায় ভোট ঘোষণার পর সোমবারেই পথে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দোপাধ্যায়৷ সিলিন্ডারের আকাল, গ্যাসের দাম বৃদ্ধি-সহ একাধিক ইস্যুতে বিকেল চারটে কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত হয় এই মিছিল৷ সাধারণ মানুষের পাশে থাকার এই বার্তা দিয়েই শুরু হচ্ছে ২৬-এর ভোটের প্রচার।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
'আজকের মিছিল প্রমাণ করে দিয়েছে যতই করো হামলা জিতবে আবার বাংলা...' কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিলে হুঙ্কার মমতার
Next Article
advertisement
দলের তরুণ আইনজীবী মুখ, হেরেছিলেন লোকসভায়! সেই সায়ন বন্দ্যোপাধ্যায়কে কোন কেন্দ্র থেকে প্রার্থী করল CPIM? দারুণ চমক
দলের তরুণ আইনজীবী মুখ, হেরেছিলেন লোকসভায়! সেই সায়ন বন্দ্যোপাধ্যায়কে কোন কেন্দ্র থেকে প্রার্থী করল CPIM? দারুণ চমক
  • প্রার্থী তালিকায় অন্যতম চমক হিসেবে উঠে এসেছেন তরুণ আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়

  • সায়ন বন্দ্যোপাধ্যায় পেশায় আইনজীবী এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতক।

  • প্রাথমিক তালিকা প্রকাশের পরই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement