advertisement

CPIM: বামেদের প্রার্থিতালিকায় চমকের পর চমক... দীপ্সিতা, মীনাক্ষী তো আছেই, ভোটের ময়দানে আর কারা?

Last Updated:

মহেশতলা থেকে প্রার্থী হচ্ছেন সায়ন বন্দ্যোপাধ্যায়৷৷ চৌরঙ্গি থেকে প্রার্থী হবেন সঞ্জয় বসু৷ পানিহাটি থেকে প্রার্থী কলতান দাশগুপ্তকে প্রার্থী করল সিপিআইএম৷ উত্তর পাড়া থেকে প্রার্থী হলেন মীনাক্ষী মুখোপাধ্যায়৷ শ্রীরামপুর থেকে প্রার্থী হচ্ছেন সিপিআইএম নবনীতা চক্রবর্তী৷ মানিকতলা থেকে প্রার্থী হলেন মৌসুমি ঘোষ৷

বামেদের চমকে দেওয়া প্রার্থিতালিকা
বামেদের চমকে দেওয়া প্রার্থিতালিকা
কলকাতা: নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়েছে ইতিমধ্যেই। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রার্থী তালিকা প্রকাশ করল বাম। তালিকা প্রকাশ করেছে বিজেপিও। বামেদের তালিকায় চমকের পর চমক। সোমবার কলকাতার আলিমুদ্দিন স্ট্রিটে দলের রাজ্য দফতরে সাংবাদিক বৈঠক করে প্রাথমিক প্রার্থিতালিকা ঘোষণা করা হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, ফরওয়ার্ড ব্লক রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়, আরএসপি রাজ্য সম্পাদক তপন হোর এবং সিপিআই রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায়।
বামেদের প্রথম দফার প্রার্থী তালিকায় যেমন ছাত্র এবং যুব রাজনীতির পরিচিত মুখ কলতান দাশগুপ্ত, সপ্তর্ষি দেব, দীপ্সিতা ধর, সায়ন বন্দ্যোপাধ্যায়দের নাম রয়েছে, সেরকমই প্রার্থী করা হয়েছে দলের প্রবীণ এবং পরিচিত মুখ বিকাশরঞ্জন ভট্টাচার্য, মানস মুখোপাধ্যায়দের৷ নদিয়ার কালীগঞ্জ থেকে প্রার্থী করা হয়েছে লোকসভা নির্বাচনের পর বোমার আঘাতে নিহত শিশুকন্যা তমান্নার মা সাবিনা ইয়াসমিনকে৷
advertisement
প্রার্থী তালিকায় অন্যতম চমক হিসেবে উঠে এসেছে তরুণ আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়ের নাম। মহেশতলা বিধানসভা কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করেছে সিপিআই(এম)। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তমলুক কেন্দ্র থেকে সিপিআই(এম) প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। যদিও সেই নির্বাচনে জয় পাননি, তবে তরুণ আইনজীবী হিসেবে দলের মধ্যে তাঁর পরিচিতি রয়েছে। যাদবপুরে লড়বে প্রবীণ আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। ছাত্রজীবনেই বিকাশরঞ্জন ভট্টাচার্য সিপিআই(এম)-এর সঙ্গে যুক্ত হন এবং বিভিন্ন ছাত্র আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন। পরে তিনি ২০০৫ থেকে ২০১০ সাল পর্যন্ত কলকাতা পুরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্র থেকে বাম প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। পরবর্তীতে ২০২০ সালে পশ্চিমবঙ্গ থেকে তিনি রাজ্যসভার সদস্য হিসেবে নির্বাচিত হন।উত্তরপাড়া বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হল মীনাক্ষী মুখোপাধ্যায়কে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে প্রার্থী হয়েছিলেন মীনাক্ষী। সেই ৬২৬৭ ভোট পেয়ে তৃতীয় স্থানে ছিলেন তিনি। তবে রাজনীতির ময়দানে মীনাক্ষী লড়াকু মুখ। এদিকে উত্তরপাড়া বিধানসভায় টানা তিন বছর ধরে জিতে আসছে তৃণমূল।  ২০২১-এ এই কেন্দ্র থেকে জয়ী হন কাঞ্চন মল্লিক।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
CPIM: বামেদের প্রার্থিতালিকায় চমকের পর চমক... দীপ্সিতা, মীনাক্ষী তো আছেই, ভোটের ময়দানে আর কারা?
Next Article
advertisement
দলের তরুণ আইনজীবী মুখ, হেরেছিলেন লোকসভায়! সেই সায়ন বন্দ্যোপাধ্যায়কে কোন কেন্দ্র থেকে প্রার্থী করল CPIM? দারুণ চমক
দলের তরুণ আইনজীবী মুখ, হেরেছিলেন লোকসভায়! সেই সায়ন বন্দ্যোপাধ্যায়কে কোন কেন্দ্র থেকে প্রার্থী করল CPIM? দারুণ চমক
  • প্রার্থী তালিকায় অন্যতম চমক হিসেবে উঠে এসেছেন তরুণ আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়

  • সায়ন বন্দ্যোপাধ্যায় পেশায় আইনজীবী এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতক।

  • প্রাথমিক তালিকা প্রকাশের পরই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement