advertisement

Nadia News: মূল্যবৃদ্ধি এবং গ্যাসের ঘাটতির জেরে আবারও গ্রামাঞ্চলে বাড়ছে উনুনের চাহিদা

Last Updated:

গ্যাসের দাম ক্রমাগত বাড়তে থাকা এবং অনেক ক্ষেত্রে বাণিজ্যিক গ্যাস সহজে না পাওয়ার কারণেই মানুষ বিকল্প উপায় খুঁজছেন

+
বানান

বানান হচ্ছে উনুন

শান্তিপুর, নদিয়া, মৈনাক দেবনাথ: অস্বাভাবিক হারে গ্যাসের মূল্য বৃদ্ধি এবং বাণিজ্যিক গ্যাসের আকাল! জায়গা কম হলেও নানান অসুবিধা সত্ত্বেও কাঠ, গুল, কয়লা ফিরছে আবারও বাড়ছে মাটির উনুনের চাহিদা।অস্বাভাবিক হারে গ্যাসের মূল্যবৃদ্ধি এবং বাণিজ্যিক গ্যাসের ঘাটতির জেরে আবারও গ্রামাঞ্চলে বাড়ছে উনুনের চাহিদা। নদিয়ার শান্তিপুরে এমনই চিত্র ধরা পড়েছে। জায়গা কম থাকা এবং নানা অসুবিধা থাকা সত্ত্বেও অনেক পরিবার এখন আবার কাঠ, গুল ও কয়লার উনুন ব্যবহারের দিকে ঝুঁকছেন।
স্থানীয় উনুন বিক্রেতা সান্তনা পালের দোকানে বর্তমানে প্রায় সাত থেকে আট ধরনের উনুন পাওয়া যাচ্ছে। তার বাড়ি শান্তিপুরের গার্ডেন মোড় এলাকায়। তিনি জানান, উনুনের দাম শুরু হচ্ছে প্রায় ১১০ টাকা থেকে এবং বড় উনুনের দাম ৫০০ টাকা পর্যন্ত রয়েছে। বিভিন্ন ধরনের জ্বালানির উপযোগী করেই উনুন তৈরি করা হয়। কিছু উনুনে কাঠ ব্যবহার করা যায়, আবার কিছু উনুন বিশেষভাবে কয়লা দিয়ে রান্নার জন্য তৈরি।
advertisement
সান্তনা পালের কথায়, সাধারণ গৃহস্থালির কাজে ব্যবহারের জন্য ছোট উনুনের চাহিদাই বর্তমানে সবচেয়ে বেশি। তবে বড় আকারের উনুন কিনছেন মূলত হোটেল বা ছোট খাবারের দোকানের ব্যবসায়ীরা। গ্যাসের দাম ক্রমাগত বাড়তে থাকা এবং অনেক ক্ষেত্রে বাণিজ্যিক গ্যাস সহজে না পাওয়ার কারণেই মানুষ বিকল্প উপায় খুঁজছেন।
advertisement
তিনি আরও জানান, আগে যে পরিমাণ উনুন তৈরি করে রাখা হয়েছিল তার বেশিরভাগই ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে। চাহিদা এতটাই বেড়েছে যে নতুন করে আবার উনুন তৈরি করতে হচ্ছে।
advertisement
স্থানীয়দের মতে, গ্যাসের মূল্যবৃদ্ধির চাপ বাড়তেই রান্নার পুরনো পদ্ধতির দিকে আবারও ঝুঁকছেন অনেক মানুষ। ফলে শান্তিপুরে উনুনের বাজারে এখন নতুন করে চাঙ্গা ভাব দেখা যাচ্ছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/নদিয়া/
Nadia News: মূল্যবৃদ্ধি এবং গ্যাসের ঘাটতির জেরে আবারও গ্রামাঞ্চলে বাড়ছে উনুনের চাহিদা
Next Article
advertisement
দলের তরুণ আইনজীবী মুখ, হেরেছিলেন লোকসভায়! সেই সায়ন বন্দ্যোপাধ্যায়কে কোন কেন্দ্র থেকে প্রার্থী করল CPIM? দারুণ চমক
দলের তরুণ আইনজীবী মুখ, হেরেছিলেন লোকসভায়! সেই সায়ন বন্দ্যোপাধ্যায়কে কোন কেন্দ্র থেকে প্রার্থী করল CPIM? দারুণ চমক
  • প্রার্থী তালিকায় অন্যতম চমক হিসেবে উঠে এসেছেন তরুণ আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়

  • সায়ন বন্দ্যোপাধ্যায় পেশায় আইনজীবী এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতক।

  • প্রাথমিক তালিকা প্রকাশের পরই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement