advertisement

প্রার্থী তালিকায় নয়া চমক BJP-এর! রাসবিহারী আসন থেকে লড়বেন রাজ্যসভার প্রাক্তন এই সাংসদ

Last Updated:

১৪৪ জনের প্রার্থী তালিকায় রাসবিহারী থেকে ভোটে লড়বেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ স্বপন দাশগুপ্ত। ১৪৪ জনের প্রার্থী তালিকায় আর কারা? জেনে নিন

রাসবিহারী থেকে প্রার্থী হচ্ছেন প্রাক্তন রাজ্যসভার সাংসদ
রাসবিহারী থেকে প্রার্থী হচ্ছেন প্রাক্তন রাজ্যসভার সাংসদ
কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য ১৪৪ আসনে প্রথম দফায় প্রার্থী তালিকা প্রকাশ করল BJP। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খাস তালুকে প্রতিদ্বন্দ্বিতায় শুভেন্দু অধিকারী। ২৬-এর বিধানসভা ভোটে নন্দীগ্রাম এবং ভবানীপুর দুই আসনেই প্রার্থী হচ্ছেন বিধানসভার বিরোধী দলনেতা। ফলে আবারও বিধানসভা নির্বাচনে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শুভেন্দু অধিকারীর প্রবল প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনায় উত্তাল বঙ্গ রাজনীতির ময়দান।
রবিবার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই ২৪ ঘণ্টার মধ্যে প্রার্থী তালিকা প্রকাশ করল গেরুয়া শিবির। বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকাতে জায়গা পেয়েছেন পরিচিত মুখেরাই। লোকসভার বিতর্ক পিছনে ফেলে পুরোনো তালুকেই ফেরানো হল দিলীপ ঘোষকে। ২৬-এর নির্বাচনে খড়গপুর (সদর) আসনে প্রার্থী হচ্ছেন এই বিজেপি নেতা। শিবপুরের প্রার্থী অভিনেতা ও রাজনীতিবিদ রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)। বরাহনগর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন সজল ঘোষ। আসানসোল দক্ষিণ আসনে গেরুয়া শিবির আস্থা রেখেছে ২১-এর জয়ী অগ্নিমিত্রা পলের উপরেই। প্রাক্তন রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্তকে প্রার্থী করা হয়েছে রাসবিহারী কেন্দ্রে। তবে ১৪৪ জনের প্রার্থী তালিকায় নাম নেই খড়গপুর সদরের বিদায়ী বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের। বিজেপির অন্যতম পরিচিত মুখ, শাহের দফতরে প্রাক্তন প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকেরও নাম দেখা গেল না প্রথম দফার প্রার্থী তালিকায়।
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
প্রার্থী তালিকায় নয়া চমক BJP-এর! রাসবিহারী আসন থেকে লড়বেন রাজ্যসভার প্রাক্তন এই সাংসদ
Next Article
advertisement
দলের তরুণ আইনজীবী মুখ, হেরেছিলেন লোকসভায়! সেই সায়ন বন্দ্যোপাধ্যায়কে কোন কেন্দ্র থেকে প্রার্থী করল CPIM? দারুণ চমক
দলের তরুণ আইনজীবী মুখ, হেরেছিলেন লোকসভায়! সেই সায়ন বন্দ্যোপাধ্যায়কে কোন কেন্দ্র থেকে প্রার্থী করল CPIM? দারুণ চমক
  • প্রার্থী তালিকায় অন্যতম চমক হিসেবে উঠে এসেছেন তরুণ আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়

  • সায়ন বন্দ্যোপাধ্যায় পেশায় আইনজীবী এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতক।

  • প্রাথমিক তালিকা প্রকাশের পরই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement