advertisement

BJP 2nd Candidate List West Bengal 2026: টিকিট পেলেন অর্জুন, নিশীথ, রূপা, পাপিয়া অধিকারী! দ্বিতীয় প্রার্থী তালিকা ঘোষণা বিজেপি-র, রয়েছে একাধিক বড় নাম

Last Updated:

এই নিয়ে মোট ২৫৫টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করল বিজেপি৷ প্রথম তালিকায় ১৪৪টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছিল৷

বিজেপি-র দ্বিতীয় প্রার্থী তালিকায় অনেক বড় নাম৷
বিজেপি-র দ্বিতীয় প্রার্থী তালিকায় অনেক বড় নাম৷
রাজ্যে বিধানসভা নির্বাচনের জন্য দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি৷ দ্বিতীয় প্রার্থী তালিকায় ১১১টি আসনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে৷ দ্বিতীয় প্রার্থী তালিকায় একাধিক বড় নাম রয়েছে৷
মাথাভাঙা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী করা হয়েছে প্রাক্তন সাংসদ নিশীথ প্রামাণিককে৷ হিঙ্গলগঞ্জ থেকে প্রার্থী করা হয়েছে রেখা পাত্রকে৷ নোয়াপাড়ায় বিজেপি প্রার্থী আর এক প্রাক্তন সাংসদ অর্জুন সিং৷ সোনারপুর দক্ষিণ কেন্দ্রে প্রার্থী করা হয়েছে অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়কে৷ ব্যারাকপুরে প্রার্থী করা হয়েছে কৌস্তভ বাগচিকে৷ টালিগঞ্জ কেন্দ্রে বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী৷ যাদবপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী আর এক অভিনেত্রী শর্বরী মুখোপাধ্যায় এ ছাড়াও বর্তমান বিধায়কদের অধিকাংশকেই তাঁদের পুরনো কেন্দ্রে সুযোগ দেওয়া হয়েছে৷
advertisement
এগরার বিজেপি প্রার্থী করা হয়েছে দিব্যেন্দু অধিকারীকে৷ শ্যামপুর থেকে টিকিট দেওয়া হয়েছে খড়্গপুর সদরের বিধায়ক অভিনেতা হিরণকে৷ কাশীপুর- বেলগাছিয়া কেন্দ্রে বিজেপি প্রার্থী করা হয়েছে রীতেশ তিওয়ারিকে৷ রাজারহাট-গোপালপুর কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে তরুণজ্যোতি তিওয়ারিকে৷ মানিকতলা থেকে প্রার্থী হচ্ছে আর এক প্রাক্তন তৃণমূল বিধায়ক তাপস রায়৷ এন্টালিতে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল৷ দমদমে বিজেপি প্রার্থী করেছে অরিজিৎ বক্সিকে৷ বেহালা পশ্চিমে বিজেপি প্রার্থী হয়েছেন ইন্দ্রনীল খাঁ৷ জোড়াসাঁকোয় প্রার্থী করা হয়েছে বিজয় ওঝাকে৷
advertisement
advertisement
জগদ্দলে বিজেপি প্রার্থী করা হয়েছে প্রাক্তন আইপিএস অফিসার রাজেশ কুমারকে৷ কামারহাটির বিজেপি প্রার্থী অরূপ চৌধুরী৷ সন্দেশখালিতে বিজেপি প্রার্থী সনৎ সর্দার৷ রামপুরহাটে বিজেপি প্রার্থী হয়েছেন ধ্রুব সাহা৷ কসবার প্রার্থী করা হয়েছে সন্দীপ বন্দ্যোপাধ্যায়কে৷
এ ছাড়াও প্রথম তালিকায় নাম প্রকাশ করা হলেও বিষ্ণুপুর এবং জয়পুর কেন্দ্রের প্রার্থী বদল করা হয়েছে৷ প্রথম তালিকায় ১৪৪টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছিল৷ দ্বিতীয় তালিকায় ১১১টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হল৷ ফলে ২৫৫টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করল বিজেপি৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
BJP 2nd Candidate List West Bengal 2026: টিকিট পেলেন অর্জুন, নিশীথ, রূপা, পাপিয়া অধিকারী! দ্বিতীয় প্রার্থী তালিকা ঘোষণা বিজেপি-র, রয়েছে একাধিক বড় নাম
Next Article
advertisement
Dhurandhar 2 Review: রণবীর সিংয়ের দুর্ধর্ষ অভিনয়, আদিত্য ধরের অসাধারণ উপস্থাপনা; ‘ধুরন্ধর’-এর পরের প্রত্যাশা কি পূরণ করতে পারল ‘ধুরন্ধর ২’?
রণবীর সিংয়ের দুর্ধর্ষ অভিনয়, আদিত্য ধরের অসাধারণ উপস্থাপনা; কেমন হল ‘ধুরন্ধর ২’?
  • রণবীর সিংয়ের দুর্ধর্ষ অভিনয় ও আদিত্য ধরের অসাধারণ উপস্থাপনা

  • অ্যাকশন-গল্পের টানটান মুহূর্ত থাকলেও, কিছু সাবপ্লট, এডিটিং দুর্বল

  • ‘ধুরন্ধর ২’ উপভোগ্য তবে, প্রথম ছবির তুলনায় প্রভাব কিছুটা ফিকে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement