Mamata Banerjee: মনোনয়নের আগে ২৫-এরও বেশি লাভজনক পদ থেকে পদত্যাগ মুখ্যমন্ত্রীর! মনোনয়ন জমা কবে?
- Written by:SOMRAJ BANDOPADHYAY
- Published by:Rachana Majumder
Last Updated:
বিধানসভা ভোটের আগে বহু লাভজনক পদ ছাড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়. প্রচারে উত্তরবঙ্গ সফর শুরু, এসআইআর তালিকা ও নির্বাচন কমিশন নিয়ে তোপ দাগলেন.
কলকাতা: বিভিন্ন লাভজনক পদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী। ২৬ থেকে ২৮ টি লাভজনক পদ থেকে ইস্তফা দিলেন মমতা বন্দ্যাপাধ্যায়। যেহেতু বিধানসভা ভোটের তিনি প্রার্থী ও মনোনোয়ন জমা দেওয়ার আগে কোনও লাভজনক পদে থাকা যায় না সেই নিয়ম মেনেই লাভজনক পদ গুলো থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই সেই চিঠি নির্বাচন কমিশন এর কাছে এসে পৌঁছেছে বলেই কমিশন সূত্রে খবর। দুই দফায় ভোট বাংলায়। হাতে সময় কম। আর এই আবহে আজ প্রচারও শুরু করেছেন মমতা-অভিষেকের।
দেখে নিন কোন কোন পদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী-

advertisement
এদিন সকালেই উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে এসআইআর, নির্বাচন কমিশন-সহ একাধিক বিষয়ে মুখ খুললেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহত্তর জোট নিয়ে দিয়ে দিলেন বড় ইঙ্গিত? মমতা বলেন, “আজ থেকে আমি প্রচারে বেরোচ্ছি, চালসা যেতে যেতে বিকেল হয়ে যাবে। কাল ময়নাগুড়ি থেকে ডাবগ্রাম, তারপর মাটিগারা হয়ে শিলিগুড়িতে থাকব। পরশু অন্ডাল হয়ে পাণ্ডবেশ্বর আসব।” পাশাপাশি এসআইআরের তালিকা প্রকাশ নিয়েও গর্জে ওঠেন মমতা। তৃণমূলনেত্রী প্রশ্ন তোলেন, “মধ্যরাতে কেন বেরোবে এসআইআর লিস্ট? বিচারকরা তো আগেই করে দিয়েছেন। ৬-৭ দিন এক্সট্রা লাগল কেন? কোনও দলের নাম ঢোকাতে? ক্ল্যারিকাল মিসটেক বললে মিটে যাবে? কেন তারা এত ভীত সন্ত্রস্ত, আমি শিলিগুড়ি পৌঁছানোর পরেই বের করবে? কেন তারা মানুষকে বিভ্রান্ত করছে। SIR ওদের শেষ করবে, মনে রাখবেন”।
advertisement
পাশাপাশি এসআইআরের তালিকা প্রকাশ নিয়েও গর্জে ওঠেন মমতা। তৃণমূলনেত্রী প্রশ্ন তোলেন, “মধ্যরাতে কেন বেরোবে এসআইআর লিস্ট? বিচারকরা তো আগেই করে দিয়েছেন। ৬-৭ দিন এক্সট্রা লাগল কেন? কোনও দলের নাম ঢোকাতে? ক্ল্যারিকাল মিসটেক বললে মিটে যাবে? কেন তারা এত ভীত সন্ত্রস্ত, আমি শিলিগুড়ি পৌঁছানোর পরেই বের করবে? কেন তারা মানুষকে বিভ্রান্ত করছে। SIR ওদের শেষ করবে, মনে রাখবেন”।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Mar 24, 2026 7:45 PM IST










