advertisement

Ayan Sil job scam: কানুদার ৯৬ জন, লালদার ৬৪! পুরসভায় চাকরির জন্য অয়নকে লিস্ট পাঠাত এজেন্টরা

Last Updated:
পুরসভায় চাকরি বিক্রির চাঁই অয়ন৷
পুরসভায় চাকরি বিক্রির চাঁই অয়ন৷
কলকাতা: তাঁর বিরুদ্ধে রাজ্যের ৬০টি পুরসভায় অন্তত ৫ হাজার চাকরি বিক্রির অভিযোগ এনেছে ইডি৷ সেই অয়ন শীলের অফিস থেকেই বিভিন্ন পুরসভায় চাকরির জন্য এজেন্টদের পাঠানো প্রার্থীদের তালিকাও উদ্ধার করেছে ইডি৷
ইডির হাতে আসা তথ্যে অয়নের এরকম অন্তত চারজন এজেন্টের খোঁজ মিলেছে৷ তপনদা, লালদা, কানুদা, এমডি- এরকম নামে এজেন্টদের পাঠানো চাকরিপ্রার্থীদের তালিকা অয়ন শীলের সল্টলেকের অফিস এবং তাঁর কম্পিউটার, ল্যাপটপ, মোবাইলের থেকে উদ্ধার করেছে পুলিশ৷
যেমন তপনদা নামে একজন এজেন্ট ১৫ জন চাকরিপ্রার্থীর নাম পাঠিয়েছিলেন অয়নকে৷ লালদা পাঠিয়েছিলেন ৬৪ জনের নাম৷ কানুদা একাই ৯৬ জন চাকরিপ্রার্থীর তালিকা পাঠিয়েছিলেন অয়নকে৷ এমডি পাঠিয়েছিলেন ৪৩ জনের তালিকা৷
advertisement
advertisement
ইডি সূত্রে প্রাথমিক ভাবে যে পুরসভাগুলিতে চাকরি বিক্রির অভিযোগ মিলেছে, তার মধ্যে রয়েছে উত্তর দমদম, দক্ষিণ দমদম, বরানগর, কামারহাটি, পানিহাটি, হালিশহরের মতো পুরসভা৷ যদিও, গতকাল আদালতে ইডি দাবি করেছে, রাজ্যের মোট ৬০টি পুরসভায় চাকরি বিক্রি হয়েছে৷
advertisement
আদালতে ইডি-র আরও দাবি, পুরসভায় চাকরি বিক্রিতে অন্তত ৫০ কোটি টাকার লেনদেন হয়েছে৷ ইতিমধ্যেই অয়ন শীলের বিভিন্ন অ্যাকাউন্টে চাকরি দুর্নীতির ২৫ কোটি টাকার খোঁজ পেয়েছে ইডি৷ নতুন করে আরও অন্তত চার থেকে পাঁচ জন প্রভাবশালীর নামও উঠে এসেছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Ayan Sil job scam: কানুদার ৯৬ জন, লালদার ৬৪! পুরসভায় চাকরির জন্য অয়নকে লিস্ট পাঠাত এজেন্টরা
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement