advertisement

Abhishek Banerjee: এসএসসি দুর্নীতিতে আন্দোলনকারীদের ফোন অভিষেকের! দেখা করছেন আগামিকালই

Last Updated:

Abhishek Banerjee: শহিদুল্লার সঙ্গে ফোনে ৩২ মিনিট কথা! আগামিকালই অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখা করছেন আন্দোলনকারীদের সঙ্গে।

আন্দোলনকারীদের সঙ্গে কথা অভিষেকের
আন্দোলনকারীদের সঙ্গে কথা অভিষেকের
#কলকাতা: এসএসসি দুর্নীতি (SSC Scam) কাণ্ডে তোলপাড় রাজ্য রাজনীতি। এই পরিস্থিতিতের মধ্যেই এবার রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামিকাল আন্দোলনকারীদের সঙ্গে দেখা করতে পারেন অভিষেক (Abhishek Banerjee)।
আন্দোলকারীদের (SSC Scam Agitation) অন্যতম নেতা শহিদুল্লার সঙ্গে এদিন ৩২ মিনিট কথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শাসকদল তৃণমূল নেতৃত্বের সঙ্গেও নিজেদের অভিযোগ ও দাবি-দাওয়া নিয়ে এর আগেই বার বার কথা বলার চেষ্টা করেছেন তাঁরা, এমনটাই দাবি চাকরিপ্রার্থীদের। কিন্তু একইসঙ্গে তাঁদের অভিযোগ তাঁদের আন্দোলন নিয়ে খুব একটা সহমর্মিতার বার্তা দেননি তৃণমূল নেতৃত্ব।
advertisement
advertisement
এরইমধ্যে দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন তৃণমূলের হেভিওয়েট নেতা পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee Arrest)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির তল্লাশিতে প্রায় ৫০ কোটি টাকা উদ্ধার হয়েছে অর্পিতা মুখোপাধ্যায়ের একের পর এক ফ্ল্যাট থেকে। এরইমধ্যে খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টেলিফোনিক বার্তালাপ যে আন্দোলনকারীদের মনোবল কার্যত অনেকটাই বাড়িয়ে দিল সেকথা বলাই বাহুল্য।
advertisement
এই পরিস্থিতিতে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ফোনালাপ আন্দোলনকারীদের আশার আলো দেখাচ্ছে। অভিষেক বলেন তিনি আন্দোলনকারীদের সঙ্গে সমব্যথী। দ্রুত এই সমস্যা সমাধানের চেষ্টা করবেন বলেও আন্দোলনকারীদের আশ্বাস দেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
advertisement
আন্দোলনের ৫০০ দিন অতিক্রান্ত হয়েছে গতকালই। এরইমধ্যে পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারিতে শাসকদল বেজায় অস্বস্তিতে। যোগ্যতা সত্ত্বেও চাকরি না পাওয়ার প্রতিবাদে লাগাতার অনশন চলছে এসএসসি (SSC) আন্দোলনকারীদের। পার্থর গ্রেফতারি তাঁদের লড়াইয়ের শক্তি বাড়িয়েছে এ বিষয়ে সন্দেহ নেই। এই অবস্থায় আন্দোলনকারীদের ফোন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। আরও একধাপ এগিয়ে শুক্রবারই আন্দোলনকারীদের সঙ্গে দেখা করতে চেয়েছেন তিনি। স্বভাবতই খুশি আন্দোলনকারীরা।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Abhishek Banerjee: এসএসসি দুর্নীতিতে আন্দোলনকারীদের ফোন অভিষেকের! দেখা করছেন আগামিকালই
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement