advertisement

Kolkata Fire: কলকাতায় ফের আগুন! মা উড়ালপুলে ওঠার মুখেই মারাত্মক কাণ্ড, দাউ দাউ করে জ্বলল চলন্ত গাড়ি

Last Updated:

Kolkata Fire: রুবির দিক থেকে মা উড়ালপুলে উঠার মুখে চলন্ত গাড়িতে আগুন। সায়েন্সসিটি মা ফ্লাইওভারের মুখে চলন্ত গাড়িতে আগুন লেগেছে বলেই সূত্রের খবর।

কলকাতায় ফের আগুন! মা উড়ালপুলে ওঠার মুখেই দাউ দাউ করে জ্বলল চলন্ত গাড়ি
কলকাতায় ফের আগুন! মা উড়ালপুলে ওঠার মুখেই দাউ দাউ করে জ্বলল চলন্ত গাড়ি
কলকাতা: রুবির দিক থেকে মা উড়ালপুলে উঠার মুখে চলন্ত গাড়িতে আগুন। সায়েন্সসিটি মা ফ্লাইওভারের মুখে চলন্ত গাড়িতে আগুন লেগেছে বলেই সূত্রের খবর। জানা গিয়েছে ফ্লাইওভারে ওঠার ঠিক মুখেই একটি বিলাসবহুল গাড়িতে আগুন লাগে। ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল‍্য দেখা দেয়।
সূত্রের খবর অনুযায়ী, অফিস ডিউটি সেরে বাড়ি ফেরার পথে গাড়ি থেকে ধোঁয়া বেরুতে দেখে গাড়ি থেকে নেমে যান চালক। তারপরেই দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনায় কেউ আহত হয়নি বলেই জানা গিয়েছে।
advertisement
advertisement
প্রসঙ্গত, সপ্তাহখানেক আগেই কলকাতার রাস্তায় আগুন লেগে দাউ দাউ করে জ্বলতে থাকে একটি গাড়ি। চারচাকা গাড়িটি খিদিরপুরের দিক থেকে রেড রোডের দিকে যাচ্ছিল৷ গাড়ি চালানোর সময় মাঝে মাঝেই পোড়া গন্ধ পাচ্ছিলেন চালক৷ হঠাৎ করেই পিটিএসের কাছে গাড়িটি এসে পৌঁছতেই বনেট থেকে ধোঁয়া বেরতে শুরু করে৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Fire: কলকাতায় ফের আগুন! মা উড়ালপুলে ওঠার মুখেই মারাত্মক কাণ্ড, দাউ দাউ করে জ্বলল চলন্ত গাড়ি
Next Article
advertisement
Ajker Rashifal: রাশিফল ৬ এপ্রিল, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ৬ এপ্রিল, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল ৬ এপ্রিল, ২০২৬

  • দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

  • সোমবারের রাশিফল

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement