advertisement

SSB Constable Recruitment 2022: ভারতীয় সশস্ত্র সীমা বলের অধীনে বিপুল পদে নিয়োগ! আজই আবেদন করুন

Last Updated:

প্রার্থীদের বিজ্ঞপ্তি প্রকাশের আগামী ৩০ দিনের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে

সম্প্রতি ভারতীয় সশস্ত্র সীমা বলের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে কনস্টেবল পদে নিয়োগের আবেদন জানানো হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ভারতীয় সশস্ত্র সীমা বলের অফিসিয়াল ওয়েবসাইটে SSBRECTT.GOV.IN গিয়ে খোঁজ নিতে পারেন।
আবেদনের তারিখ:
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের বিজ্ঞপ্তি প্রকাশের আগামী ৩০ দিনের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদন করতে হবে অনলাইনে। সে-ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে নোটিশের মাধ্যমে তা প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
শূন্য পদের সংখ্যা ও বিবরণ:
প্রতিষ্ঠানের তরফে মোট ৩৯৯টি পদ রয়েছে বলে জানানো হয়েছে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা:ভারতীয় সশস্ত্র সীমা বল
পদের নাম:কনস্টেবল
শূন্য পদের সংখ্যা:৩৯৯
কাজের স্থান:ভারত
নির্বাচন পদ্ধতি:বিশদ দেখুন
আবেদন শুরু:বর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতা:বিশদ দেখুন
বেতনক্রম:বিশদ দেখুন
আবেদন পদ্ধতি:অনলাইন
আবেদনের শেষ তারিখ:প্রার্থীদের বিজ্ঞপ্তি প্রকাশের আগামী ৩০ দিনের মধ্যে
advertisement
আবেদনের যোগ্যতা:
প্রার্থীদের একটি স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট থেকে ম্যাট্রিকুলেশন পাশ বা সম-মানের যোগ্যতায় উত্তীর্ণ হতে হবে।
বয়সসীমা:
আবেদনকারীদের বয়স সীমা ১৮ বছর থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে।
advertisement
আবেদন ফি:
প্রার্থীদের একটি ডিমান্ড ড্রাফ্টের আকারে ১০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে এবং নিজেদের নাম রেজিস্ট্রেশন করার জন্য ভারতীয় পোস্টাল অর্ডারের মাধ্যমে পাঠাতে হবে। যদিও এসসি /এসটি এবং মহিলা প্রার্থীদের আবেদন ফি প্রদান থেকে ছাড় দেওয়া হয়েছে।
বেতন:
যাঁরা নির্বাচিত হবেন, তাঁরা ২১,৭০০ থেকে ৬৯,১০০ টাকার মধ্যে মাসিক বেতন পাবেন।
advertisement
সশস্ত্র সীমা বল সম্পর্কিত বিশেষ তথ্য:
ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের ডিরেক্টর জেনারেল আনিস দয়াল সিংকে সোমবার সশস্ত্র সীমা বল-এর প্রধান হিসাবে নিযুক্ত করা হয়েছে। কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সের ডিরেক্টর জেনারেল পদে স্থানান্তরিত হওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রক আনিস দয়াল সিং-কে সশস্ত্র সীমা বল-এর প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার নির্দেশ দেয়।
view comments
বাংলা খবর/ খবর/চাকরি/
SSB Constable Recruitment 2022: ভারতীয় সশস্ত্র সীমা বলের অধীনে বিপুল পদে নিয়োগ! আজই আবেদন করুন
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement