advertisement

Teachers Recruitment 2024: আজ রাতে বা আগামিকাল রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশের তোড়জোড়! বিশাল খবর

Last Updated:

Teachers Recruitment 2024: তালিকা প্রকাশ নিয়ে ইতিমধ্যেই প্রাথমিক শিক্ষা পর্ষদ বৈঠক করেছ স্কুল শিক্ষা দফতরের সঙ্গে।

ফাইল ছবি
ফাইল ছবি
কলকাতা: সুপ্রিম কোর্টের সবুজ সংকেত পেতেই প্রাথমিক শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশের তোড়জোড়। সোমবার রাতেই বা আগামিকালই প্রাথমিক শিক্ষা পর্ষদ মেধা তালিকা প্রকাশ করতে চলেছে। এমনটাই খবর প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে। মোট ১১ হাজার ৭৬৫টি শূন্যপদের মেধা তালিকার প্রকাশ করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ।
তালিকা প্রকাশ নিয়ে ইতিমধ্যেই প্রাথমিক শিক্ষা পর্ষদ বৈঠক করেছ স্কুল শিক্ষা দফতরের সঙ্গে। ২০২২ সালের অক্টোবর মাসে এই নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়। তারপর ওই বছরেরই ডিসেম্বর মাস থেকে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করে প্রাথমিক শিক্ষা পর্ষদ।
advertisement
শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে রাজ্যে নানারকম জটিলতা বিভিন্ন সময়ে হয়েছে৷ বিরোধীদের একাধিক আক্রমণ, একের পর এক মামলা, সব কিছু নিয়ে রাজ্যের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বারংবার প্রশ্নের মুখে পড়েছে৷ তা নিয়ে বিড়ম্বনায় পড়তে হয়েছে রাজ্য সরকারকে৷ এ সবের মধ্যেও ভোটের আগে নিয়োগ প্রক্রিয়ায় শিলমোহর পড়লে ভোট বাক্সে প্রভাব পড়ে কি না, সেটাই দেখার৷
view comments
বাংলা খবর/ খবর/চাকরি/
Teachers Recruitment 2024: আজ রাতে বা আগামিকাল রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশের তোড়জোড়! বিশাল খবর
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement