advertisement

হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে জানেন না ‘বিম্ববতী’ অদ্রিজা ! কিন্তু কেন ?

Last Updated:

সেকি! আজকের যুগের মেয়ে হয়ে নায়িকার মুখে একি কথা ? সত্যিই নাকি হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে জানেন না ‘সন্ন্যাসী রাজা’র জনপ্রিয় নায়িকা বিম্ববতী থুড়ি অদ্রিজা রায় !

নায়িকার মুখে এ কী কথা ! ছবি: ইনস্টাগ্রামের সৌজন্য ৷
নায়িকার মুখে এ কী কথা ! ছবি: ইনস্টাগ্রামের সৌজন্য ৷
#কলকাতা: সেকি! আজকের যুগের মেয়ে হয়ে নায়িকার মুখে একি কথা ? সত্যিই নাকি হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে জানেন না ‘সন্ন্যাসী রাজা’র জনপ্রিয় নায়িকা বিম্ববতী থুড়ি অদ্রিজা রায় !
এমনিতে সোশ্যাল মিডিয়ায় দারুন অ্যাকটিভ অদ্রিজা ৷ তাঁর ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ ভরে থাকে নিত্য নতুন আপডেটে ৷ কখনও শুটিং ফ্লোরের বিভিন্ন মুহূর্ত, কখনও তাঁর মিষ্টি মিষ্টি দুষ্টুমি, কখনও বা বন্ধুদের সঙ্গে হ্যাংআউট ৷ দর্শকদের প্রিয় মেজবৌ রানির তাঁর জীবনের বিশেষ মুহূর্তগুলি প্রায়ই শেয়ার করেন ফ্যানকূলের সঙ্গে ৷
এবারও তেমনই একটি পোস্টে শেয়ার করলেন এই সিক্রেট ৷ তিনি নাকি হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে জানেন না ৷ তাহলে কী ব্যবহার করেন নায়িকা ? নিজের মুখে জানিয়েছেন হোয়াটসঅ্যাপের বদলে নাকি ফেয়ার অ্যান্ড লাভলি ব্যবহার করেন তিনি ৷ ভাবা যায় ?
advertisement
advertisement
দাঁড়ান দাঁড়ান ৷ অত সিরিয়াস হবেন না ৷ ভাবছেন এগুলো সত্যি কথা ? নাহ! আসলে একটু মজা করেছেন অদ্রিজা ৷ পর্দায় তাঁর প্রতিপক্ষ ‘ডাক্তার ঠাকুরপো’ অর্থাৎ রোহিত সামন্তর সঙ্গে মিউজিক্যালি ভিডিও থেকে একটি মজা ভিডিও তৈরি করেছেন তিনি ৷
advertisement
সেই ভিডিওটিতেই নায়িকাকে এমন কথা বলতে শোনা গিয়েছে ৷ রোহিত ওই ভিডিওতে অদ্রিজাকে জিজ্ঞাসা করেছেন, তিনি হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারেন কিনা ৷ তার উত্তরে বিম্ব জানিয়েছে, সে ফেয়ার অ্যান্ড লাভলি ব্যবহার করতে পারে ৷ তাতে বিরক্ত হয়ে নায়িকাকে ‘আম্মা’ হিসাবে সম্বোধন করে রোহিত জিজ্ঞাসা করেছেন, তিনি হোয়াটসঅ্যাপ চালাতে পারেন কিনা সে ব্যাপারে জিজ্ঞাসা করা হচ্ছে ৷ এরপর অদ্রিজা উত্তর দেন, ‘তুমি তো চালাতে পারো ৷ তুমি চালাবে আমি পিছনে বসে থাকব ৷’
advertisement
ইতিমধ্যেই সাড়ে ১৪ হাজার ভিউ হয়েছে ভিডিওটিতে ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে জানেন না ‘বিম্ববতী’ অদ্রিজা ! কিন্তু কেন ?
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা ! গরমের সঙ্গে বাড়বে বাতাসের আর্দ্রতাও, জেনে নিন উইকেন্ডের আবহাওয়ার আপডেট
দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা ! গরমের সঙ্গে বাড়বে বাতাসের আর্দ্রতাও, জেনে নিন উইকেন্ডের আবহাওয়ার আপডেট
  • দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা !

  • উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে কয়েক জেলায়

  • পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement