advertisement

হিজবুলে যোগদান করলেন আইপিএস অফিসারের ভাই

Last Updated:

হিজবুলে যোগদান করলেন আইপিএস অফিসারের ভাই ।

#শ্রীনগর:   সন্ত্রাসবাদী সংগঠন হিজবুল মুজাহিদিনে যোগ দিলেন আইপিএস অফিসারের ভাই । ২২ মে জাকুরার কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে নিঁখোজ হয়ে গিয়েছিলেন শামসুল হক মেঙ্গনু । রবিবারেই শামসুলের সশস্ত্র একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে হিজবুল। ছবিটিতে শামসুলের পরনে সবুজ পোশাক ও হাতে ধরা আছে অ্যাসল্ট রাইফেল।
ছবিটির  সঙ্গে দেওয়া আছে এক কোডনেম-'বুরহানি সানি' ।
advertisement
দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান জেলার দ্রাগুড় গ্রামের বাসিন্দা ছিলেন শামসুল । কাশ্মীর বিশ্ববিদ্যালয়ে ইউনানি মেডিসিন ও সার্জারি নিয়ে পড়াশুনা করতেন ।  তাঁর দাদা ইনামুল হক উত্তর-পূর্ব ভারতে কর্মরত । তিনি ২০১২ ব্যাচের আইপিএস অফিসার ।
advertisement
সম্প্রতি হিজবুল কমান্ডার বুরহান ওয়ানির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বেশ কয়েকজন তরুণকে নিয়োগ করেছে মুজাহিদিন । শামসুলের সঙ্গেও  আরও বেশ কয়েকজন মুজাহিদিনে যোগ দিয়েছে বলে জানা গিয়েছে ।
গত দু'বছর ধরেই কাশ্মীরের শিক্ষিত যুবকদের মধ্যে সন্ত্রাসবাদী সংগঠনে যোগ দেওয়ার প্রবণতা বেড়েছে। এবছর অন্তত ৫০ জন যুবক সন্ত্রাসবাদী সংগঠনে যোগ দিয়েছে ।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
হিজবুলে যোগদান করলেন আইপিএস অফিসারের ভাই
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement