advertisement

Viral Video : বাস না জাহাজ! এই বাস জলেও চলে! ভাইরাল ভিডিও দেখে হতবাক নেটিজেনরা

Last Updated:

Viral Video : ভিডিওতে দেখা যাচ্ছে একটি বাসের অর্ধেকের বেশি ডুবে গিয়েছে৷ সেই অবস্থায় এগিয়ে চলেছে যানটি৷

বন্যার মাঝেই ভাইরাল এক অদ্ভুত ভিডিও
বন্যার মাঝেই ভাইরাল এক অদ্ভুত ভিডিও
প্রবল বর্ষণে বিধ্বস্ত নিউজিল্যান্ডের অকল্যান্ড শহর৷ একের পর এক গাছ পড়েছে৷ বাড়ি জলমগ্ন৷ বন্ধ হয়ে গিয়েছে গুরুত্বপূর্ণ রাস্তা৷ অকল্যান্ডবাসীর জীবন বিপর্যস্ত, আবার অন্যদিকে চলছে জনজীবন স্বাভাবিক রাখার কাজও৷ জলমগ্ন এলাকাগুলিতে কাজ করছেন সংশ্লিষ্ট কর্মীরা৷
সাম্প্রতিক কালে এটাই নিউজিল্যান্ডে ভয়াবহতম প্রাকৃতিক বিপর্যয় বলে ধরে নেওয়া হয়েছে৷ চলছে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণও৷ তবে বন্যার মাঝেই ভাইরাল এক অদ্ভুত ভিডিও৷
সামাজিক মাধ্যমে সেই ভিডিও শেয়ার করেছেন ডেবি বারোজ৷ তিনি অকল্যান্ড কাউন্সিলের ২১ টি স্থানীয় বোর্ডের অন্যতম ডেপুটি চেয়ারপার্সন৷ ভিডিওতে দেখা যাচ্ছে একটি বাসের অর্ধেকের বেশি ডুবে গিয়েছে৷ সেই অবস্থায় এগিয়ে চলেছে যানটি৷ পথপরিবহণের বাস হয়ে গিয়েছে জলযান৷ একই ভিডিওতে দেখা যাচ্ছে ডুবে গিয়েছে চার চাকার আরও একটি গাড়ি৷ সেটির শুধু ছাদ দেখা যাচ্ছে৷
advertisement
advertisement
যে বাসটিকে নিয়ে এত কথা, তাতে চালকের পাশাপাশি আছেন কয়েক জন যাত্রীও৷ ভিডিও পোস্ট করে ডেবি লিখেছেন "অবিশ্বাস্য! আমি দেখতে পাচ্ছি একটা বাস এগিয়ে চলেছে জল কেটে৷ বিশ্বাসই করতে পারছি না৷ কেউ মজা করছে নাকি আমার সঙ্গে! "
advertisement
সামাজিক মাধ্যমে পোস্ট করার সঙ্গে সঙ্গে ভিডিও ভাইরাল৷ ইতিমধ্যেই ভিউজ ছাপিয়েছে ১৩ হাজার৷ সকলে এই ভিডিও দেখে তাজ্জব৷ চালককে কুর্নিশ জানিয়েছেন তাঁরা৷ চালককে এই দক্ষতার জন্য পদক দিয়ে পুরস্কৃত ও সম্মানিত করার আবেদন জানিয়েছেন নেটিজেনরা৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Viral Video : বাস না জাহাজ! এই বাস জলেও চলে! ভাইরাল ভিডিও দেখে হতবাক নেটিজেনরা
Next Article
advertisement
Roopa Ganguly Nomination: রুপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে বারুইপুরে উত্তেজনা! মনোনয়ন জমার দিনে স্লোগান যুদ্ধ
রুপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে বারুইপুরে উত্তেজনা! মনোনয়ন জমার দিনে স্লোগান যুদ্ধ
  • তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে তীব্র উত্তেজনা

  • প্রথমে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়, এরপর তা গড়ায় স্লোগান যুদ্ধে

  • পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement