advertisement

Bizarre Wedding: তিন বোন বিয়ে করবেন একজনকেই, আপাতত চলছে সহবাস

Last Updated:

Bizarre Wedding: তিন বোনের মধ্যে কেটের সঙ্গে প্রথম আলাপ হয় স্টিভোর৷ তার পর কেট আলাপ করিয়ে দেন তাঁর দুই বোনের সঙ্গে৷

তিন বোনের নাম কেট, ইভ এবং মেরি৷ গত বছর কেনিয়ার এই তিন কন্যা বিয়ে করছেন একই যুবককে৷ যুবকের নাম স্টিভো৷ তিনিও জানিয়েছিলেন একসঙ্গে তিন স্ত্রীকে খুশি করা তাঁর কাছে কোনও সমস্যা নয়৷ কিন্তু কী করে সম্ভব এ জিনিস বাস্তবে? তাজ্জব হয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়া৷ সংবাদ মাধ্যমে প্রকাশিত, গসপেল মিউজিকের একটি কোর্স করার সময় তাঁদের আলাপ৷ আলাপ জমতেই স্টিভো ঠিক করেন বিয়ে করবেন তিনজনকেই৷ আপাতত তাঁরা সহবাস করছেন৷
তিন বোনের মধ্যে কেটের সঙ্গে প্রথম আলাপ হয় স্টিভোর৷ তার পর কেট আলাপ করিয়ে দেন তাঁর দুই বোনের সঙ্গে৷ এর পর স্টিভো বুঝতে পারেন তাঁর প্রেম এক তরুণীর জন্য নয়৷ বরং, তিন বোনেরই প্রেমে পড়তে চান তিনি৷ তাঁর উপলব্ধি, তিনি বরাবরই বহুগামী৷ তাই একসঙ্গে তিন স্ত্রীকে পেয়ে ভাগ্যবান৷ তাই বাকিদের কাছে আশ্চর্যজনক হলেও তাঁর কাছে তিন বউকে সামলানো কোনও কঠিন কাজ নয়৷
advertisement
আরও পড়ুন :  সোনার কেল্লার শহরে সূর্যগড়ে কার হাতে সাজছেন কনে কিয়ারা? জেনে নিন বিয়েবাড়ির খবর
কিন্তু কী করে সময় দেন তিন জনকে, সে নিয়েও প্রশ্ন ছিল নেটিজেনদের৷ সেটাও জানিয়েছেন স্টিভো৷ সোমবার মেরির জন্য৷ মঙ্গলবারে কেট এবং বুধবার শুধুই ইভের দিন৷ তিন বোন তথা তিন সতীনও নিজেদের মধ্যে টাইম টেবিল বজায় রাখেন৷ সেই রুটিন মেনেই তাঁরা নিশিযাপন করেন স্টিভোর সঙ্গে৷ তাঁরা নিশ্চিত, স্বামী তাঁদের কাউকেই কষ্ট দেবেন না৷ তাঁরা নিশ্চিত, স্টিভো তাঁদেরই থাকবেন৷ আর কাউকে তাঁদের এই সুখী পরিবারের প্রেমের মাঝে আসতে দেবেন না তাঁরা৷
advertisement
advertisement
তবে নেটিজেনদের মধ্যে অধিকাংশরই মত, স্টিভো একসঙ্গে তিনজনকে বিয়ে করবেন বলে কাজের কাজ করেননি৷ কারণ সংসার প্রতিপালনে প্রচুর টাকা লাগবে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Bizarre Wedding: তিন বোন বিয়ে করবেন একজনকেই, আপাতত চলছে সহবাস
Next Article
advertisement
Mamata Banerjee: ‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা! ভোট প্রচারে মুগ্ধ মহিলারা
‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা!
  • বুধবার তিন জায়গা থেকে নির্বাচনী প্রচার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

  • তৃণমূল নেত্রী জানালেন কীভাবে লক্ষ্মীর ভান্ডার চালু করার কথা তাঁর মাথায

  • বিজেপিকে ফের এসআইআর নিয়ে তোপ দাগলেন মমতা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement