advertisement

Prince Charles : যেখানেই বেড়াতে যান, প্রিন্স চার্লসের সঙ্গে থাকে তাঁর নিজের শয্যা, টয়লেট ও টয়লেট পেপারও!

Last Updated:

Prince Charles : এ সব কিছুর খেয়াল রাখেন প্রিন্স চার্লসের ব্যক্তিগত সহায়ক এবং প্রাক্তন ভ্যালে, মাইকেল ফওসেট৷

Prince Charles
Prince Charles
লন্ডন : সদ্য প্রকাশিত হয়েছে সাংবাদিক টিনা ব্রাউনের লেখা ‘দ্য প্যালেস পেপারস: ইনসাইড দ্য হাউস অব উইন্ডসর’৷ ব্রিটিশ রাজপরিবারের অন্দরমহলে উঁকি দেওয়া যায় এই বইয়ের পাতায় পাতায় চোখ রেখে৷ সেখান থেকেই জানা যাচ্ছে ওয়েলসের যুবরাজ চার্লস নাকি যেখানেই বেড়াতে যান, সেখানে তাঁর সঙ্গে থাকে শয্যা, পছন্দসই পেইন্টিং, এমনকি টয়লেট ও টয়লেট পেপারও!
ব্রাউন জানিয়েছেন, প্রিন্স চার্লস গন্তব্যে পৌঁছনোর একদিন আগেই সেখানে পৌঁছে যায় তাঁর অর্থোপেডিক বেড এবং ল্যাভেটরি সিট, ক্লিনেক্স ভেলভেট টয়লেট পেপার এবং স্কটিশ ভূমির ল্যান্ডস্কেপ৷ এ সব কিছুর খেয়াল রাখেন প্রিন্স চার্লসের ব্যক্তিগত সহায়ক এবং প্রাক্তন ভ্যালে, মাইকেল ফওসেট৷
আরও পড়ুন : জিরাফের সঙ্গে প্রাতরাশের সুযোগ! যাবেন নাকি এই হোটেলে! দেখুন ভাইরাল ভিডিও
এখানেই শেষ নয়৷ প্রিন্স চার্লস তীক্ষ্ণভাবে নজর রাখতেন বেড়াতে গিয়ে তাঁকে কী খেতে দেওয়া হবে৷ গন্তব্যে তিনি পৌঁছনোর আগে সেখানে চলে যেত তাঁর পছন্দসই খাবারের তালিকা৷ স্থান বুঝে খাবার পাল্টে গেলেও একটি জিনিস অপরিবর্তিত এই তালিকায়৷ তা হল, মার্তিনি ড্রিঙ্ক৷ যা তিনি নিজের গ্লাস থেকেই পান করতে ভালবাসেন৷
advertisement
advertisement
আরও পড়ুন :  খাওয়ার আগে কেন আম ভিজিয়ে রাখতেই হবে? জানুন এর উপকারিতাগুলি
ব্রিটিশ রাজবংশের শাসনপর্বের ২৫ বছর সম্বন্ধে নিজের বইয়ে লিপিবদ্ধ করেছেন ব্রাউন৷ লেডি ডায়ানার রাজবংশে পদার্পণ থেকে তাঁর প্রিন্সেস অব ওয়েলস হয়ে ওঠার পর্ব এই বইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Prince Charles : যেখানেই বেড়াতে যান, প্রিন্স চার্লসের সঙ্গে থাকে তাঁর নিজের শয্যা, টয়লেট ও টয়লেট পেপারও!
Next Article
advertisement
Roopa Ganguly Nomination: রুপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে বারুইপুরে উত্তেজনা! মনোনয়ন জমার দিনে স্লোগান যুদ্ধ
রুপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে বারুইপুরে উত্তেজনা! মনোনয়ন জমার দিনে স্লোগান যুদ্ধ
  • তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে তীব্র উত্তেজনা

  • প্রথমে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়, এরপর তা গড়ায় স্লোগান যুদ্ধে

  • পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement