Narendra Modi: গাজা শান্তি উদ্যোগে ভারতের পূর্ণ সমর্থন, ইজরায়েলের সংসদে মোদির জোরালো বার্তা
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Narendra Modi: ইজরায়েল সফরে গিয়ে ঐতিহাসিক ভাষণ দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার ইজরায়েলের সংসদ নেসেটে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘ট্রাম্প প্রশাসন-নেতৃত্বাধীন গাজা শান্তি উদ্যোগ স্থায়ী ও ন্যায়সঙ্গত শান্তির পথ দেখাতে পারে।’ তিনি আরও বলেন, ’প্যালেস্তাইন সমস্যার সমাধানেও তা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।’
তেল আভিভ: ইজরায়েল সফরে গিয়ে ঐতিহাসিক ভাষণ দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার ইজরায়েলের সংসদ নেসেটে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘ট্রাম্প প্রশাসন-নেতৃত্বাধীন গাজা শান্তি উদ্যোগ স্থায়ী ও ন্যায়সঙ্গত শান্তির পথ দেখাতে পারে।’ তিনি আরও বলেন, ’প্যালেস্তাইন সমস্যার সমাধানেও তা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।’
দুই দিনের রাষ্ট্রীয় সফরে ইজরায়েলে গিয়ে মোদি জানান, তিনি প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী যিনি নেসেটে ভাষণ দিচ্ছেন। নিজের বক্তব্যে তিনি বলেন, “গাজা শান্তি উদ্যোগ গোটা অঞ্চলের মানুষের জন্য ন্যায়সঙ্গত ও দীর্ঘমেয়াদি শান্তির প্রতিশ্রুতি বহন করছে। শান্তির পথ সবসময় সহজ নয়, তবুও ভারত সংলাপ, স্থিতিশীলতা ও শান্তির পক্ষে বিশ্বের সঙ্গে রয়েছে।”
আরও পড়ুনঃ ‘কেরালা স্টোরি ২’ মুক্তি নিয়ে আইনি জট! শুনানি শেষ না হওয়া পর্যন্ত রিলিজ নয় বলল হাইকোর্ট
advertisement
advertisement
তিনি আরও জানান, এই শান্তি প্রস্তাব ইতিমধ্যেই রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের সমর্থন পেয়েছে এবং ভারতও দৃঢ়ভাবে এই উদ্যোগকে সমর্থন করছে। পশ্চিম এশিয়ার চলমান অস্থিরতার প্রসঙ্গ তুলে তিনি ইজরায়েলের পাশে থাকার আশ্বাস দেন।
মোদি তাঁর ভাষণে আব্রাহাম চুক্তির কথাও উল্লেখ করেন এবং বলেন, কয়েক বছর আগে এই চুক্তি অঞ্চলে নতুন আশার সঞ্চার করেছিল, তবে বর্তমান পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
advertisement
নেসেটে ভাষণ শুরুর সময় মোদিকে দাঁড়িয়ে অভিবাদন জানানো হয়। এই সফরে তাঁকে ‘Speaker of the Knesset Medal’ প্রদান করা হয়, যা নেসেটের সর্বোচ্চ সম্মান। ভারত-ইজরায়েল কৌশলগত সম্পর্ক মজবুত করতে তাঁর ব্যক্তিগত নেতৃত্বের স্বীকৃতি হিসেবেই এই সম্মান দেওয়া হয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 25, 2026 11:23 PM IST









