advertisement

Kerala Story 2: ‘কেরালা স্টোরি ২’ মুক্তি নিয়ে আইনি জট! শুনানি শেষ না হওয়া পর্যন্ত রিলিজ নয় বলল হাইকোর্ট

Last Updated:

Kerala Story 2: ‘কেরালা স্টোরি ২’ ছবির মুক্তি ঘিরে বড় নির্দেশ জারি করল কেরল হাইকোর্ট। বুধবার আদালত স্পষ্ট জানিয়ে দেয়, মামলার শুনানি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত ছবির রিলিজ কার্যকর করা যাবে না। আদালতের পর্যবেক্ষণ, আবেদনকারীর আশঙ্কা “সম্ভবত যথার্থ”, তাই চূড়ান্ত রায় না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে।

কেরালা স্টোরি ২
কেরালা স্টোরি ২
কেরলঃ বিপুল শাহের “দ্য কেরালা স্টোরি” ছবিটি দর্শকদের মনে সাড়া ফেলেছে। এখন, এর সিক্যুয়েল, “দ্য কেরালা স্টোরি ২: গোজ বিয়ন্ড” খবরের শিরোনামে। কেরালা স্টোরি ২- ছবির মুক্তি নিয়ে বড় নির্দেশ দিল কেরল হাই কোর্ট। বুধবার আদালত ছবির নির্মাতাদের স্পষ্ট জানিয়েছে, মামলার শুনানি শেষ না হওয়া পর্যন্ত ছবির মুক্তির অধিকার কার্যকর করা যাবে না। আদালত পর্যবেক্ষণ করেছে, আবেদনকারীর আশঙ্কা “সম্ভবত যথার্থ”, তাই চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
ছবিটি আগামী ২৭ ফেব্রুয়ারি মুক্তির কথা থাকলেও, এর বিষয়বস্তু নিয়ে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ, ছবিতে ভারতীয় মুসলিমদের উপস্থাপনা নিয়ে আপত্তি রয়েছে এবং কেরলকে নেতিবাচকভাবে দেখানো হয়েছে। এই প্রেক্ষিতে জীববিজ্ঞানী শ্রীদেব নাম্বূদিরি হাইকোর্টে আবেদন জানিয়ে ছবির মুক্তি ও প্রদর্শন স্থগিতের দাবি করেন।
আরও পড়ুনঃ যুবসাথী আবেদনে বড় পরিবর্তন! এখন মোবাইল অ্যাপ থেকেই হবে ফর্ম পূরণ! খুব সহজ, জেনে নিন এখনই
শুনানিতে বিচারপতি বেচু কুরিয়ান থমাস বলেন, “শুনানি চলাকালীন ছবিটি রিলিজ করা যাবে না, আদালতের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করুন।” আগামীকাল সকাল ৯টা ৪৫ মিনিটে মামলার পরবর্তী শুনানি হবে এবং সেখানেই অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হতে পারে বলে জানানো হয়েছে।
advertisement
advertisement
আদালত জানিয়েছে, প্রয়োজনে তাঁরা ছবিটি নিজেরাই দেখবে। পাশাপাশি বিচারপতিরা পর্যবেক্ষণ করেন, সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য পরিচিত একটি রাজ্যকে নেতিবাচকভাবে দেখানোর বিষয়টি বিচারিকভাবে খতিয়ে দেখা জরুরি। এই মামলায় তিনটি পৃথক আবেদন একসঙ্গে শোনা হচ্ছে, যেখানে ছবির মুক্তি স্থগিতের পাশাপাশি সিবিএফসি-র শংসাপত্র বাতিলের দাবিও তোলা হয়েছে। আবেদনকারীদের দাবি, ছবিটি ‘বাস্তব ঘটনার অনুপ্রেরণায়’ তৈরি বলে প্রচার করা হলেও, এর গল্পের সঙ্গে কেরলের সরাসরি সংযোগ নেই, তবু শিরোনামে রাজ্যের নাম ব্যবহার করা হয়েছে।
advertisement
ছবির গল্পে ধর্মান্তরকরণ ও জবরদস্তির মতো সংবেদনশীল বিষয় তুলে ধরা হয়েছে, যার পটভূমি কেরল ছাড়াও রাজস্থান ও মধ্যপ্রদেশ পর্যন্ত বিস্তৃত। মুক্তির আগেই একাধিক আইনি জটিলতায় জড়ানো এই ছবি নিয়ে এখন নজর রয়েছে আদালতের পরবর্তী নির্দেশের দিকে।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Kerala Story 2: ‘কেরালা স্টোরি ২’ মুক্তি নিয়ে আইনি জট! শুনানি শেষ না হওয়া পর্যন্ত রিলিজ নয় বলল হাইকোর্ট
Next Article
advertisement
Mamata Banerjee: উত্তরবঙ্গ থেকে জঙ্গলমহল, দু’দিনে ৫ সভা! জোরকদমে প্রচারে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়
উত্তরবঙ্গ থেকে জঙ্গলমহল, দু’দিনে ৫ সভা! জোরকদমে প্রচারে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়
  • মমতা বন্দ্যোপাধ্যায় দু’দিনে উত্তরবঙ্গ-জঙ্গলমহলে জনসভা করবেন

  • ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজ্যে ২৯৪টি আসনে ভোটগ্রহণ হবে দু’দফায়

  • নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে রাজ্যজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement