advertisement

Pakistan Train Hijack Video: কীভাবে জাফর এক্সপ্রেসের দখল নিল বালোচ হামলাকারীরা, কী ঘটেছিল পাকিস্তানে? প্রকাশ্যে এল প্রথম ভিডিও

Last Updated:

আশেপাশের পাহাড় এবং টিলার মাথায় এই বিস্ফোরণের অপেক্ষাতেই ছিল সশস্ত্র বালোচ হামলাকারীরা৷ রেল লাইনের পাশেও অপেক্ষায় ছিল বিপুল সংখ্যক বিএলএ সদস্য৷

জাফর এক্সপ্রেস দখলের ভিডিও প্রকাশ্যে৷
জাফর এক্সপ্রেস দখলের ভিডিও প্রকাশ্যে৷
পেশোয়ার: বালোচিস্তান পাকিস্তানে কীভাবে চলন্ত জাফর এক্সপ্রেস ট্রেনের দখল নিল তারা? এবার সেই ভিডিও প্রকাশ্যে আনল বালোচ বিদ্রোহীরা৷ ভিডিও-তে দেখা যাচ্ছে, দুর্গম পাহাড়ি এলাকার মধ্যে পেশোয়ারগামী ট্রেনটি এগনোর সময় প্রথমে রেল লাইনের উপরে বিস্ফোরণ ঘটানো হয়৷ এর পরই ট্রেনের সামনের দিক থেকে কালো ধোঁয়া বেরোতে দেখা যায়৷
আশেপাশের পাহাড় এবং টিলার মাথায় এই বিস্ফোরণের অপেক্ষাতেই ছিল সশস্ত্র বালোচ হামলাকারীরা৷ রেল লাইনের পাশেও অপেক্ষায় ছিল বিপুল সংখ্যক বিএলএ সদস্য৷ বিস্ফোরণের জেরে ট্রেনটি দাঁড়িয়ে পড়তেই সেটির দখল নিতে শুরু করে হামলাকারীরা৷ পণবন্দি করা হয় যাত্রীদের৷ যদিও এই ভিডিওটির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি৷ পাকিস্তান সরকার অথবা বিএলএ-এর পক্ষ থেকে এই ভিডিও নিয়ে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি৷
advertisement
advertisement
advertisement
ঘটনার সময় কোয়েটা থেকে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেসে প্রায় ৫০০ জন যাত্রী ছিলেন৷ যাদের মধ্যে প্রচুর সংখ্যক সেনাকর্মীও ছিলেন৷ মূলত সেই সেনা কর্মী এবং আধিকারিকদের পণবন্দি করাই ছিল বালোচ হামলাকারীদের লক্ষ্য৷ পণবন্দিদের মুক্তির বিনিময়ে জেলবন্দি বালোচ আন্দোলনকারীদের মুক্তির দাবি জানায় বিএলএ৷
পণবন্দিদের উদ্ধার করতে পাল্টা অভিযানে নামে পাক সেনা৷ এ দিন সকাল পর্যন্ত প্রায় দেড়শো পণবন্দিকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে দাবি পাক সেনার৷ ২৭ জন বালোচ জঙ্গিরও মৃত্যু হয়েছে বলে দাবি করেছে পাক
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Pakistan Train Hijack Video: কীভাবে জাফর এক্সপ্রেসের দখল নিল বালোচ হামলাকারীরা, কী ঘটেছিল পাকিস্তানে? প্রকাশ্যে এল প্রথম ভিডিও
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement