advertisement

Imran Khan praises India: 'ভারত কোনও শক্তিধর দেশের কথায় চলে না!' আস্থা ভোটের আগে প্রশংসা ইমরানের মুখে

Last Updated:

সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর থেকে ইমরান খান অভিযোগ করে চলেছেন, বিদেশী কোনও শক্তির ষড়যন্ত্রের কারণেই পতনের মুখে এসে দাঁড়িয়েছে তাঁর সরকার৷

বিপাকে ইমরান খান৷
বিপাকে ইমরান খান৷
সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর থেকে ইমরান খান অভিযোগ করে চলেছেন, বিদেশী কোনও শক্তির ষড়যন্ত্রের কারণেই পতনের মুখে এসে দাঁড়িয়েছে তাঁর সরকার৷ শুক্রবার ইমরান বলেন, 'পাকিস্তানের যুবসমাজই দেশের ভবিষ্যৎ৷ কিন্তু তারাই যদি দেখে যে দেশের নেতারা নিজেদের অন্তরাত্মাকে বিসর্জন দিচ্ছেন, তাহলে তাঁদের সামনে আমরা কী নজির রেখে যাচ্ছি?' ইমরানের অভিযোগ, ঘোড়া কেনাবেচার মতোই দেশের বিধায়ক, সাংসদরা বিক্রি হচ্ছেন৷ সংবাদমাধ্যমের িবরুদ্ধেও তোপ দেগেছেন তিনি৷
advertisement
advertisement
ইমরানের দাবি, 'আমরা জানতে পারি যে মার্কিন কূটনীতিকরা আমাদের দেশের কয়েকজন নেতার সঙ্গে দেখা করেছেন৷ এর পরেই গোটা পরিকল্পনার কথা জানতে পারি আমরা৷ দেশবাসীকে বলছি, আপনারাই ঠিক করুম আপনারা কী চান? আপনারা কি চান যে আমরা বিদেশি শক্তির দাস হয়ে থাকি?'
advertisement
আস্থা ভোটের আগে আমজনতার সহানুভূতিই এখন ইমরানের শেষ ভরসা৷ তিনি বলেন, 'আপনাদের দেশের সার্বভৌমত্ব এখন আপনাদের হাতেই৷ আপনাদেরই তা রক্ষা করতে হবে৷ যদি আপনারা দৃঢ় অবস্থান না নেন, ভবিষ্যতে যেই ক্ষমতায় আসুক না কেন, সবসময় তাদেরকে বিশ্বের শক্তিধর দেশগুলিকে সন্তুষ্ট করে চলতে হবে৷'
advertisement
এই প্রসঙ্গেই ইমরান বলেন, 'ভারত নিজেদের নিয়ে খুবই গর্ববোধ করে৷ কোনও শক্তিধর দেশই নিজেদের শর্তে ভারতে চালনা করতে পারে না৷ মনে রাখতে হবে আমাদেরও টিস্যু পেপারের মতো ব্যবহার করে ছুড়ে ফেলা যায় না৷ বাইরে বেরিয়ে আসুন, প্রতিবাদ করুন, নিজেদের স্বাধীনতাকে রক্ষা করুন৷ এই নাটকের প্রতিবাদ করুন৷'
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Imran Khan praises India: 'ভারত কোনও শক্তিধর দেশের কথায় চলে না!' আস্থা ভোটের আগে প্রশংসা ইমরানের মুখে
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement