advertisement

Sheikh Hasina: আরও বিপাকে হাসিনা, বড় সিদ্ধান্ত নিয়ে নিল আমেরিকা! এবার কী করবেন?

Last Updated:

গতকাল বাংলাদেশ থেকে পালিয়ে এসে ভারতে সাময়িক আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা৷ ইউরোপের একাধিক দেশে রাজনৈতিক আশ্রয়ের সম্ভাবনা খতিয়ে দেখছেন তিনি৷

বিপাকে শেখ হাসিনা৷ ছবি- রয়টার্স
বিপাকে শেখ হাসিনা৷ ছবি- রয়টার্স
নয়াদিল্লি: বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসা বাতিল করল আমেরিকা৷ বাংলাদেশের বিরোধী শিবিরের সূত্র উদ্ধৃত করে এমনই দাবি করা হচ্ছে৷ শেখ হাসিনা প্রতি বরাবরই বিরূপ মনোভাব পোষণ করত আমেরিকা৷ হাসিনার ক্ষমতায় থাকার বিরুদ্ধেই ছিল তারা৷ শুধু আমেরিকা নয়, পশ্চিমের একাধিক দেশের অবস্থানও আমেরিকার মতোই ছিল৷
গতকাল বাংলাদেশ থেকে পালিয়ে এসে ভারতে সাময়িক আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা৷ ইউরোপের একাধিক দেশে রাজনৈতিক আশ্রয়ের সম্ভাবনা খতিয়ে দেখছেন তিনি৷ যদিও যুক্তরাজ্য হাসিনাকে আশ্রয় দিতে নারাজ বলেই বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে৷ যদিও হাসিনার সঙ্গেই ভারতে আশ্রয় নেওয়া তাঁর বোন শেখ রেহানা যুক্তরাজ্যের নাগরিক৷ তিনি শিগগিরই গ্রেট ব্রিটেনের উদ্দেশে রওনা দিতে পারেন বলে খবর৷
advertisement
সোমবার বাংলাদেশের পরিস্থিতি উত্তাল হয়ে ওঠার পরই কোণঠাসা হাসিনা পদত্যাগ করে ভারতের উদ্দেশে রওনা দেন৷ বাংলাদেশের সেনাবাহিনী তাঁকে ভারতে পাঠানোর ব্যবস্থা করে৷ যদিও হাসিনা দেশ ছাড়ার পরই অশান্তির মাত্রা আরও বেড়ে যায় বাংলাদেশে৷ যা এখন কার্যত নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে৷
advertisement
advertisement
গতকাল শেখ হাসিনা নয়াদিল্লিতে পৌঁছনোর পর তাঁর সঙ্গে দেখা করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং সেনাবাহিনীর শীর্ষ কর্তারা৷ বাংলাদেশের পদত্যাগী প্রধানমন্ত্রীকে সবরকমের নিরাপত্তা দেওয়ার আশ্বাস দেন তাঁরা৷ এমন কি, হাসিনার বিমানকে আকাশপথে নিরাপত্তা দিতে রাফাল যুদ্ধবিমানও মোতায়েন করা হয় বলে সূত্রের খবর৷
এ দিন সংসদে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, সোমবার খুব অল্প সময়ের মধ্যেই ভারতে আশ্রয় চেয়ে আবেদন করেছিলেন৷ বাংলাদেশি কর্তৃপক্ষও হাসিনার বিমানকে ভারতে অবতরণের অনুমতি দেওয়ার জন্য ভারতের সঙ্গে যোগাযোগ করে৷ এর পরেই নয়াদিল্লির পক্ষ থেকে সবুজ সঙ্কেত দেওয়া হয়৷ হাসিনা তাঁর পরবর্তী পরিকল্পনা ঠিক করা পর্যন্ত কেন্দ্রীয় সরকার তাঁকে সময় দেবে বলেও জানিয়েছেন জয়শঙ্কর৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Sheikh Hasina: আরও বিপাকে হাসিনা, বড় সিদ্ধান্ত নিয়ে নিল আমেরিকা! এবার কী করবেন?
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement