advertisement

Kolkata police on Bangladesh: বাংলাদেশ নিয়ে ফেসবুকে পোস্ট করার আগে সাবধান! একদিনেই লালবাজার থেকে ফোন পেলেন ২৫০ জন

Last Updated:

লালবাজার সূত্রে খবর, গতকাল থেকে বাংলাদেশে নতুন করে অশান্তি ছড়ানোর পর থেকেই এ শহরের অনেক বাসিন্দাই ফেসবুকে প্রতিবেশী দেশ নিয়ে বিভিন্ন পোস্ট করতে থাকেন৷

বাংলাদেশ নিয়ে কড়া লালবাজার৷
বাংলাদেশ নিয়ে কড়া লালবাজার৷
কলকাতা: বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কলকাতায় যাতে কোনওরকম উত্তেজনা না ছড়ায়, তা নিশ্চিত করতে ফেসবুকের মতো সমাজমাধ্যমে কড়া নজর রাখছে লালবাজার৷ বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বিদ্বেষমূলক বা উস্কানিমূলক পোস্ট করার জন্য প্রায় আড়াইশোজনকে ফোন করে পোস্ট ডিলিট করানো হয়েছে লালবাজারের পক্ষ থেকে৷ কলকাতা পুলিশ সূত্রে এমনই দাবি করা হয়েছে৷
গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবেদন করেছিলেন, কোনওভাবেই বাংলাদেশ নিয়ে যেন কেউ কোনও উস্কানিমূলক পোস্ট বা মন্তব্য না করেন৷ যেহেতু বাংলাদেশের সঙ্গে এ রাজ্যের দীর্ঘ সীমান্ত রয়েছে, তাই বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বাড়তি উদ্বিগ্ন প্রশাসন৷ শুধু সীমান্ত লাগোয়া এলাকাগুলিতে বাড়তি সতর্কতা নয়, সমাজমাধ্যমেও কড়া নজর রাখতে বলা হয়েছে পুলিশকে৷
advertisement
advertisement
লালবাজার সূত্রে খবর, গতকাল থেকে বাংলাদেশে নতুন করে অশান্তি ছড়ানোর পর থেকেই এ শহরের অনেক বাসিন্দাই ফেসবুকে প্রতিবেশী দেশ নিয়ে বিভিন্ন পোস্ট করতে থাকেন৷ যার মধ্যে অনেক পোস্টই বিদ্বেষমূলক এবং অশান্তিতে উস্কানি দিতে পারে, এমন৷ ওই সমস্ত পোস্ট যাঁরা করেন, সরাসরি তাঁদের ফোন করে সতর্ক করা হয় লালবাজারের পক্ষ থেক৷ অবিলম্বে পোস্ট ডিলিট করতেও পরামর্শ দেওয়া হয়৷ গতকাল থেকে প্রায় আড়াইশো জনকে লালবাজারের পক্ষ থেকে ফোন করা হয়েছে বলে খবর৷
advertisement
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে রাজ্য প্রশাসনও যথেষ্ট উদ্বিগ্ন৷ এ দিনও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের পরিস্থিতি নিয়ে পুলিশ এবং প্রশাসনের শীর্ষ কর্তাদের নিয়ে বৈঠক করেছেন৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata police on Bangladesh: বাংলাদেশ নিয়ে ফেসবুকে পোস্ট করার আগে সাবধান! একদিনেই লালবাজার থেকে ফোন পেলেন ২৫০ জন
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement