advertisement

Ukraine Boy: ব্যাগপ্যাক, মায়ের লেখা চিরকুট এবং হাতে লেখা ফোননম্বর সম্বল করে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে ১০০০ কিমি একাই পাড়ি বালকের

Last Updated:

Ukraine Boy: ব্যাকপ্যাক, মায়ের লেখা চিঠি এবং এক হাতে লেখা আত্মীয়ের নম্বর-এই তিনটি জিনিসের উপর ভরসা করে দক্ষিণ পূর্ব ইউকের্নের জাপোরিঝঝিয়া থেকে স্লোভাকিয়া চলে গিয়েছে সে

একরত্তি ছেলের সাহসে মুগ্ধ স্লোভাক প্রশাসন
একরত্তি ছেলের সাহসে মুগ্ধ স্লোভাক প্রশাসন
ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের মধ্যে একাকী ১০০০ কিমি পাড়ি দিল এক বালক৷ ব্যাকপ্যাক, মায়ের লেখা চিঠি এবং এক হাতে লেখা আত্মীয়ের নম্বর-এই তিনটি জিনিসের উপর ভরসা করে দক্ষিণ পূর্ব ইউকের্নের জাপোরিঝঝিয়া থেকে স্লোভাকিয়া চলে গিয়েছে সে৷(war in Ukraine)
তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য জাপোরিঝঝিয়া বিখ্যাত৷ গত সপ্তাহেই এই শহর দখল করেছে রুশবাহিনি৷ জানা গিয়েছে, ওই বালকের বাবা মাকে থেকে যেতে হয়েছে জাপোরিঝঝিয়া শহরেই৷ এক অসুস্থ পরিজনের দেখভালের জন্য৷
একরত্তি ছেলের সাহসে মুগ্ধ স্লোভাক প্রশাসন৷ তার নির্ভীক শরীরী ভাষা, অকুতোভয় নিষ্পাপ মুখ জয় করেছে নেটিজেনদের মন৷ স্লোভাকিয়ান অভ্যন্তরীণ মন্ত্রক থেকে ফেসবুকে ওই নির্ভীক বালকের ছবি পোস্ট করে ক্যাপশন দিয়েছে, ‘‘গত রাতের সবথেকে বড় নায়ক’’৷
advertisement
advertisement
আরও পড়ুন : বাইরে অবিরাম বোমাবর্ষণ, জাগুয়ার এবং লেপার্ড-সন্তানকে নিয়ে বেসমেন্টের অন্ধকারে দিন কাটছে ভারতীয় চিকিৎসকের
স্লোভাকিয়ায় বসবাসরত আত্মীয়দের কাছে ছেলেকে পাঠিয়ে দিয়েছেন ছেলেটির মা৷ ট্রেনে তুলে দেওয়ার সময়প্লাস্টিকের ব্যাগে দিয়ে দিয়েছিলেন পাসপোর্ট এবং বার্তা-সহ একটি চিরকুট৷
স্লোভাকিয়া সীমান্তে পৌঁছনর পর প্রশাসনিক আধিকারিকরা তার হাতের নাম্বার দেখে যোগাযোগ করেন বালকের পরিজনদের সঙ্গে৷ পরে স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিস্লাভা থেকে এসে তারা নিয়ে যান বালককে৷
advertisement
জানা গিয়েছে ছেলেকে সঙ্গে দেওয়া চিরকুটে রুশ রমণী ধন্যবাদ জানিয়েছেন স্লোভাক সরকার এবং পুলিশকে৷ তার ছেলেকে নিরাপদে পৌঁছে দেওয়ার জন্য ৷
আরও পড়ুন : পাতলা ভুরুর জন্য ভরসা কাজলপেন্সিল? ঘরোয়া টোটকায় নিমেষে ঘন করুন ভ্রুপল্লব
খুদে বালক এখন নির্ভীকতা ও দৃঢতার প্রতীক৷ সামান্য জিনিস অবলম্বন করে ইউক্রেন-স্লোভাক সীমান্তে পৌঁছনর পর স্বেচ্ছাসেবকরা তাকে উষ্ণ স্থানে নিয়ে যান৷ হাতে তুলে দেন খাবার ও পানীয়৷ সেগুলি ছিল তার পরবর্তী গন্তব্যে পৌঁছনর রসদ৷
advertisement
আরও পড়ুন : কোভিডে প্রিয়জনকে হারানোর দুঃখ নিয়েই বসতে হচ্ছে মাধ্যমিকে? মন শক্ত করার উপায় বললেন মনোরোগ বিশেষজ্ঞ
তবে বালকের হাতে নম্বর লিখে দেওয়ার উপস্থিত বুদ্ধির প্রশংসা করেছে স্লোভাকিয়ার প্রশাসন৷ তাঁদের মতে নম্বর পাওয়া যাওয়ায় সহজেই পরিজনদের খুঁজে পেয়ে তাঁদের হাতে খুদেকে তুলে দেওয়া গিয়েছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Ukraine Boy: ব্যাগপ্যাক, মায়ের লেখা চিরকুট এবং হাতে লেখা ফোননম্বর সম্বল করে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে ১০০০ কিমি একাই পাড়ি বালকের
Next Article
advertisement
আতঙ্ক নয়, ডোমেস্টিক গ্যাস সরবরাহে আশ্বস্ত করল কেন্দ্র! কিছুটা স্বস্তির খবর দিল ভারত পেট্রলিয়ামও
আতঙ্ক নয়, ডোমেস্টিক গ্যাস সরবরাহে আশ্বস্ত করল কেন্দ্র! কিছুটা স্বস্তির খবর দিল ভারত পেট্রলিয়ামও
  • পশ্চিম এশিয়ায় বাড়ছে সংঘাত

  • কিছুটা স্বস্তির খবর দিল ভারত পেট্রলিয়াম

  • ডোমেস্টিক গ্যাস সরবরাহে আশ্বস্ত করল কেন্দ্র!

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement