advertisement

CSK IPL 2026 Schedule: সম্মান ফেরানোর চ্যালেঞ্জ! কবে-কোথায় মাঠে নামছে সিএসকে? রইল সূচি

Last Updated:

CSK IPL 2026 Schedule: ২৮ তারিখ থেকে শুরু হতে চলেছে আইপিএল ২০২৬। গতবারের হতাশা কাটিয়ে সিএসকের ঘুড়ে দাঁড়ানোর চ্যালেঞ্জ। কবে-কোথায় চেন্নাইয়ের খেলা? দেখে নিনি।

CSK IPL 2026
CSK IPL 2026
পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস নতুন মরশুমে আবার ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ নিয়ে প্রস্তুতি শুরু করেছে। ৩০ মার্চ গুয়াহাটিতে তারাএবারের আইপিএলের প্রথম ম্যাচে মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস দলের। প্রতিযোগিতা শুরু হচ্ছে ২৮ মার্চ থেকে, আর প্রথম ম্যাচ থেকেই শক্তিশালীভাবে শুরু করতে চাইছে সিএসকে।
আইপিএল ২০২৫ মরশুমটি চেন্নাই সুপার কিংসের জন্য একেবারেই হতাশাজনক ছিল। আইপিএল ২০২৫–এ প্রথমবারের মতো তারা পয়েন্ট তালিকার একেবারে শেষ স্থানে শেষ করে। তাই নতুন মরশুমে নিজেদের পুরোনো সাফল্যের ধারায় ফিরতে মরিয়া দলটি। অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বে দল নতুন উদ্যম নিয়ে মাঠে নামবে। নজরে থাকবে এমএস ধোনিও।
নতুন মরশুমের আগে দলে কিছু বড় পরিবর্তনও আনা হয়েছে। দীর্ঘদিনের গুরুত্বপূর্ণ ক্রিকেটার রবীন্দ্র জাদেজা এবং স্যান কারনকে ছেড়ে দিয়েছে চেন্নাই। অন্যদিকে দলকে শক্তিশালী করতে তারা সঞ্জু স্যামসনকে রাজস্থান রয়্যালস থেকে দলে নিয়েছে। তাঁর অভিজ্ঞতা ও আক্রমণাত্মক ব্যাটিং দলের ব্যাটিং বিভাগকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।
advertisement
advertisement
চেন্নাই দলের ব্যাটিং লাইনআপ কাগজে-কলমে বেশ শক্তিশালী। অভিজ্ঞ ক্রিকেটারদের পাশাপাশি কয়েকজন তরুণ প্রতিভাও দলে রয়েছে। তবে বোলিং বিভাগ তুলনামূলকভাবে কম অভিজ্ঞ হওয়ায় প্রতিযোগিতা যত এগোবে, সেটি দলের জন্য বড় পরীক্ষা হয়ে দাঁড়াতে পারে। তবুও নতুন দলগঠন এবং নিজেদের প্রমাণ করার তাগিদ নিয়ে চেন্নাই সুপার কিংস আবারও পুরোনো ধারাবাহিকতা ফিরে পাওয়ার আশা করছে। সমর্থকরাও আশা করছেন, এবার আবার চেন্নাই দল তাদের চেনা শক্তি ও আত্মবিশ্বাস ফিরে পাবে।
advertisement
আইপিএল ২০২৬–এ চেন্নাই সুপার কিংসের সূচি (প্রথম পর্ব):
৩০ মার্চ: রাজস্থান রয়্যালস বনাম চেন্নাই (গুয়াহাটি) – সন্ধ্যা ৭টা ৩০ মিনিট
৩ এপ্রিল: চেন্নাই বনাম পঞ্জাব (চেন্নাই) – সন্ধ্যা ৭টা ৩০ মিনিট
advertisement
৫ এপ্রিল: বেঙ্গালুরু বনাম চেন্নাই (বেঙ্গালুরু) – সন্ধ্যা ৭টা ৩০ মিনিট
১১ এপ্রিল: চেন্নাই বনাম দিল্লি (চেন্নাই) – সন্ধ্যা ৭টা ৩০ মিনিট
চেন্নাই সুপার কিংসের দল (আইপিএল ২০২৬): মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক),রুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), সঞ্জু স্যামসন, আয়ুষ মাত্রে, ডিওয়াল্ড ব্রেভিস, শিবম দুবে, উরভিল প্যাটেল, নূর আহমদ, নাথান এলিস, শ্রেয়াস গোপাল, খালিল আহমেদ, রামকৃষ্ণ ঘোষ, মুকেশ চৌধুরী, জেমি ওভারটন, গুরজপনীত সিং, অংশুল কাম্বোজ, আকিল হোসেন, প্রশান্ত ভীর, কার্তিক শর্মা (উইকেটরক্ষক), ম্যাথিউ শর্ট, আমান খান, সরফরাজ খান, ম্যাট হেনরি, রাহুল চাহার এবং জ্যাক ফল্কস।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
CSK IPL 2026 Schedule: সম্মান ফেরানোর চ্যালেঞ্জ! কবে-কোথায় মাঠে নামছে সিএসকে? রইল সূচি
Next Article
advertisement
ইডেনে মহারাজকে আলিঙ্গন শাহরুখের...বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলেও শাহরুখ-সৌরভের ভিডিও ভাইরাল
ইডেনে মহারাজকে আলিঙ্গন শাহরুখের...বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলেও শাহরুখ-সৌরভের ভিডিও ভাইরাল
  • ইডেনে মহারাজকে আলিঙ্গন শাহরুখের.

  • বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলেও শাহরুখ-সৌরভের ভিডিও ভাইরাল

  • বক্সে কিং কানের মুখে অবশ্য হতাশার ছাপ

VIEW MORE

ছবি

আরও দেখুন
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement