advertisement

Hooghly News: কুয়াশা পথে বসিয়েছে আলু চাষিদের, ঋণ শোধ করাই কঠিন

Last Updated:

অতিরিক্ত কুয়াশা এবং শীত কম থাকার কারণে আলুর ফলন ভালো হয়নি বলে মনে করছেন গোঘাটের কৃষকরা

+
title=

হুগলি: আশা ছিল এ বছর ভালো ফলন হবে। কিন্তু আলুর ফলন ভালো না হওয়া হতাশ হয়ে পড়েছেন চাষিরা। আরামবাগ মহকুমাজুড়ে ব্যাপক আলু চাষ হয়। কিন্তু গোঘাটের বেশ কয়েকটি এলাকায় এবার আলুর ফলন বেশ কম। চাষিদের দাবি ফলন কম হওয়ার কারণ আবহাওয়ার খামখেয়ালি আচরণ। অথচ বেশকিছু জায়গায় আলুর ফলন অত্যন্ত ভালো হয়েছে। কিন্তু গোঘাটে সম্পূর্ণ উল্টো ছবি।
সদ্য শেষ হওয়ার শীতে এবার বেশ অদ্ভুত আবহাওয়া দেখা গিয়েছে। মাত্র কয়েক কিলোমিটারের দূরত্বে সম্পূর্ণ বদলে গিয়েছে তাপমাত্রা। গোঘাটের আলু চাষিদের দাবি আবহাওয়ার এই খামখেয়ালি আচরণের কারণেই তাদের এবার পথে বসার দশা হয়েছে। আলু বীজ থেকে শুরু করে কীটনাশক সব কিছু নিয়ম মেনে ব্যবহার করেও ফলন অত্যন্ত কম। অতিরিক্ত কুয়াশা এবং শীত কম থাকার কারণে আলুর ফলন ভালো হয়নি বলে মনে করা হচ্ছে।
advertisement
advertisement
এই বিষয়ে এক চাষি জানান, এবছর যা পরিস্থিতি তাতে করে আলুর ফলন খুব একটা ভালো হবে না।আলু চাষ করতে গেলে এক বিঘা জমিতে প্রায় ২৫ থেকে ২৬ হাজার টাকা খরচা হয়। কিন্তু যা ফলন হয়েছে তাতে এই টাকা উঠবে না। এক কাঠা জমিতে মাত্র দু-আড়াই বস্তা করে আলু হচ্ছে। গোঘাটের বহু কৃষক ঋণ নিয়ে আলু চাষ করেন। এই পরিস্থিতিতে তাঁরা বুঝে উঠতে পারছেন না কী করে ঋণ শোধ করবেন আর কী করে সারা বছর সংসার চালাবেন।
advertisement
শুভজিৎ ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: কুয়াশা পথে বসিয়েছে আলু চাষিদের, ঋণ শোধ করাই কঠিন
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement