advertisement

Mannara Chopra Viral Video: প্রকাশ্যে প্রিয়াঙ্কার বোনকে চুম্বন পরিচালকের! ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

Last Updated:

প্রকাশ্যেই নায়িকাকে চুম্বন পরিচালকের৷ দক্ষিণী সিনেমার পরিচালক এএস রভিকুমার এবং প্রিয়াঙ্কার চোপড়ার তুতো বোন মানারা চোপড়ার একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ার পাতায়৷

প্রকাশ্যে প্রিয়াঙ্কার বোনকে চুম্বন পরিচালকের! ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও
প্রকাশ্যে প্রিয়াঙ্কার বোনকে চুম্বন পরিচালকের! ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও
প্রকাশ্যেই নায়িকাকে চুম্বন পরিচালকের৷ দক্ষিণী সিনেমার পরিচালক এএস রভিকুমার এবং প্রিয়াঙ্কার চোপড়ার তুতো বোন মানারা চোপড়ার একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ার পাতায়৷ রবি এবং মানারা তাঁদের আসন্ন ছবি ‘থিরাগাবাদরা সামী’-এর প্রচার অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। প্রচার চলাকালীনই রবি মানারাকে চুম্বন করেন৷ এই কাণ্ডের জন্য ইতিমধ্যেই তুমুল সমালোচনার মুখে পড়েছেন পরিচালক৷
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে ‘থিরাগাবাদরা সামি’ ছবির প্রচারের সময় ছবি তোলার জন্য ক্যামেরার সামেন পোজ দিচ্ছিলেন নায়িকা এবং পরিচালক৷ ছবির পোজ দেওয়ার জন্যই পরিচালক রবি মানারার কাঁধে হাত রাখেন৷ তারপরই হঠাৎ করে মানারাকে চুম্বন করে বসেন রবি৷ অপ্রত্যাশিত এই ঘটনায় একেবারে হতবাক হয়ে যান মানারা৷ ভিডিওতে তাঁর অভিব্যক্তি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে এই কথা৷
advertisement
advertisement
তবে পাপারাজ্জিদের দেখার পর হাসতে শুরু করে মানারা। নায়িকার পরিস্থিতি স্বাভাবিক করার এই প্রচেষ্টা নজর এড়ায়নি কারও৷ ভিডিওটি ভাইরাল হওয়ার পরেই পরিচালকের এহেন কাণ্ডের জন্য সমালোচনা করতে শুরু করেন নেটনাগরিকরা৷
একজন ব্যবহারকারী লিখেছেন, “এটি খুবই লজ্জাজনক কাজ।” অন্য এক ব্যক্তি লিখেছেন,‘‘এটা রীতিমতো যৌন হেনস্থা৷ হয়তো উনি হয়তো খুব লজ্জা পেয়েছেন, সবকিছু স্বাভাবিক দেখাবার চেষ্টা করছেন৷ তবে মনে মনে উনি নিশ্চই অত্যন্ত আঘাত পেয়েছেন৷’’
advertisement
সোশ্যাল মিডিয়ায় ঘটনার নিন্দা করে আরও এক ব্যক্তি লিখেছেন,‘‘জঘন্য ঘটনা? এই ইন্ডাস্ট্রির উচিত প্রতিটি মি টু প্রতারকদের চিহ্নিত করা এবং ভৈরামুথুসের মতো ব্যক্তিদের বাড়তে দেওয়া মোটেই উচিত নয়৷’’ প্রসঙ্গত ভৈরামুথুস হলেন দক্ষিণের একজন বড় মিউজিক কম্পোজার৷ এই সঙ্গীত রচয়িতার ওপর মিটু আরোপ লাগে৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Mannara Chopra Viral Video: প্রকাশ্যে প্রিয়াঙ্কার বোনকে চুম্বন পরিচালকের! ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement