advertisement

facial paralysis: ভাইরাসের কবলে মুখের ডান দিন প্যারালাইসড প্রখ্যাত গায়কের! কী এই রোগ?

Last Updated:

কয়েকটি শো পর পর বাতিল হয়ে গিয়েছে তাঁর। কেন বাতিল করে দিলেন সব শো, কী হয়েছে, এই নিয়ে নানা প্রশ্নে জর্জরিত তিনি। সম্প্রতি অনুরাগীদের সামনে এলেন গায়ক। (Justin Beiber)

#কানাডা: আগামী কয়েকটি শো পর পর বাতিল হয়ে গিয়েছে তাঁর। দর্শকের উন্মাদনা বালি চাপা। কেন বাতিল করে দিলেন সব শো, কী হয়েছে, এই নিয়ে নানা প্রশ্নে জর্জরিত তিনি। সম্প্রতি অনুরাগীদের সামনে এলেন। ভিডিও করে বিস্তারিত কারণ জানালেন শো বাতিল হওয়ার। বিরল রোগে আক্রান্ত কানাডীয় গায়ক জাস্টিন বিবার। ভাইরাসের কবলে পড়ে মুখের ডান দিন প্যারালাইজড হয়ে গিয়েছে তাঁর। এই রোগের নাম, রামসে হান্ট সিন্ড্রোম।
কী এই রোগ?
শিঙ্গলস নামে একটি ভাইরাস সংক্রমণের প্রকোপে মুখমণ্ডলের নার্ভে সমস্যা দেখা দেয়। ফলে মুখে প্যারালাইসিস হয়ে যায়। গ্র্যামি পুরস্কার জয়ী গায়ক সে কথাই জানালেন ইনস্টাগ্রামে ভিডিও করে। ভিডিওর ক্যাপশনে লিখলেন, 'দয়া করে সকলে এটা দেখুন। আমার জন্য প্রার্থনা করুন। আপনাদের সবাইকে ভালবাসি।'
advertisement
জাস্টিন জানালেন, এই কারণেই টরোন্টো এবং ওয়াশিংটন ডিসি-র শো বাতিল করতে বাধ্য হয়েছেন তিনি। মুখের একটি অংশের নড়াচড়াই বন্ধ হয়ে গিয়েছে। উপরন্তু ডান চোখের পাতা ফেলতে অক্ষম এখন তিনি। ২৮ বছরের গায়ক বললেন, ''আমি জানি, আপনারা অনেকেই শো বাতিল হওয়ায় খুব বিরক্ত হয়েছেন। কিন্তু আমার শরীর আমাকে বলছে যে কয়েক দিনের বিরতি নেওয়া উচিত। শরীর আর অনুমতি দিচ্ছে না। আমি মুখের এক পাশ দিয়ে হাসতেও পারছি না। নাকের এক পাশ অচল।''
advertisement
advertisement
জাস্টিন নিজেও জানেন না, কত দিনে এই রোগ থেকে সেরে উঠবেন তিনি। যদিও গায়কের বিশ্বাস, পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিলে এবং চিকিৎসা করালে তিনি পুরোপুরি সেরে উঠবেন। আপাতত মুখমণ্ডলের বিভিন্ন ব্যায়াম করছেন তিনি। ''১০০ শতাংশ ঠিক হয়ে আমি আবার ফিরে আসব, যার জন্য আমার জন্ম হয়েছে, সেটি করবই'', বললেন জাস্টিন।
advertisement
গায়কের এই ভিডিও দেখতে হাজির হয়েছেন দেশবিদেশের প্রায় দেড় কোটি মানুষ। হাজার হাজার মানুষ জানিয়েছেন, তাঁরা গায়কের দ্রুত আরোগ্য কামনা করছেন।
advertisement
প্রসঙ্গত, গত মার্চ মাসে তাঁর স্ত্রী হেইলি বিবারও গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। মস্তিষ্কে রক্ত জমে গিয়েছিল। এ বার জাস্টিন এমন বিরল রোগের কবলে।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
facial paralysis: ভাইরাসের কবলে মুখের ডান দিন প্যারালাইসড প্রখ্যাত গায়কের! কী এই রোগ?
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement