advertisement

Salman Khan: পরপর সব ছবি ফ্লপ! 'কিসি কি ভাই...'-এর মুক্তির আগে অনুরাগীদের কী বার্তা দিলেন সলমন

Last Updated:

Salman Khan: ২১ এপ্রিল মুক্তি পাচ্ছে সলমন খানের বহু প্রতীক্ষিত ছবি। তার আগেই অনুরাগীদের উদ্দেশে বিশেষ বার্তা অভিনেতার।

কলকাতা: তিনি যাতেই হাত দেন, সোনা ফলে। সলমন খানকে নিয়ে বলিউডে এমনটাই বলা হয়। তবে বিগত কয়েক বছরে যদিও উল্টোটাই হয়েছে। পরপর ফ্লপ দিয়ে গিয়েছেন অভিনেতা। কাঙ্ক্ষিত ব্যবসা করতে পারেনি তাঁর কোনও ছবি। প্রশ্ন উঠেছে, তবে কি 'ভাইজান'-এর মহিমায় ভাটা পড়ল? তারই উত্তর দিতে ফিরছেন তিনি। মুক্তি পাচ্ছে 'কিসি কি ভাই কিসি কি জান'।
২১ এপ্রিল মুক্তি পাচ্ছে সলমন খানের বহু প্রতীক্ষিত ছবি। তার আগেই অনুরাগীদের উদ্দেশে বিশেষ বার্তা অভিনেতার। ইনস্টাগ্রামে তিনি লেখেন, 'কাজের থেকে ভাল কিছু হয় না। তাই খালি বসে থেকে সময় কাটাবেন না। কাজ করুন। আর চার দিন পর মুক্তি পাবে কিসি কি ভাই কিসি কি জান। পরিশ্রম না করলে পরিবারকে পারিবারিক ছবি কী ভাবে দেখাবেন? অগ্রিম টিকিট বুকিং খুলে গিয়েছে। আপনারা বন্ধ করে দিন।'
advertisement
advertisement
advertisement
এই লেখার সঙ্গে নিজের একটি ছবিও জুড়ে দিয়েছেন সলমন। সাদা রঙের শার্ট, কালো টাইয়ে অনুরাগীদের তাক লাগিয়েছেন অভিনেতা।
advertisement
'দাবাং ৩', 'রাধে', 'অন্তিম', বিগত কয়েক বছরে বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে সলমনের ছবি। এ বার কি ছন্দে ফিরবেন তিনি? এখন সেটাই দেখার।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Salman Khan: পরপর সব ছবি ফ্লপ! 'কিসি কি ভাই...'-এর মুক্তির আগে অনুরাগীদের কী বার্তা দিলেন সলমন
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement