advertisement

Kesariya: ফের সুর চুরির দায় প্রীতমের ঘাড়ে, 'কেসরিয়া'র সঙ্গে ৩টি গানের মিল পেলেন নেটিজেনরা

Last Updated:

সোশ্যাল মিডিয়া ছেয়ে গিয়েছে এই গানের সমালোচনায়। অনেকে এই গানটির সঙ্গে মোট তিনটি গানের মিল পেয়েছেন। প্রীতমের বিরুদ্ধে 'সুর চুরি'র অভিযোগ এসেছে।

#মুম্বই: গত ১৪ এপ্রিল রণবীর কপূর এবং আলিয়া ভাটের বিয়েতে দুই পংক্তি উপহার দিয়েছিলেন অয়ন মুখোপাধ্যায়। সেই দুই পংক্তি এ বার আপাদমস্তক এসে হাজির। সেই ১৪ এপ্রিল থেকে মাতামাতি চলছে 'কেসরিয়া' গানটি নিয়ে। প্রীতমের সুরে অভিজিৎ সিংয়ের গলায় ওই টুকরো গানটুকু সারা দিন শুনতেন কত মানুষ! কিন্তু হায়, সম্প্রতি গোটা গানটি মুক্তি পেতেই সব জলে গেল। চর্চায় এখনও সেই গানই। কিন্তু ছিল প্রশংসা, হয়ে গেল নিন্দা। গোটা গানটি শুনে শ্রোতাদের অধিকাংশের মন ভেঙেছে। কারও সুর ভাল লাগেনি, কারও কথা। কিন্ত এ যে আলিয়া-রণবীরের নিজস্ব প্রেমের গান! তাতেও ভরাডুবি।
advertisement
সোশ্যাল মিডিয়া ছেয়ে গিয়েছে এই গানের সমালোচনায়। অনেকে এই গানটির সঙ্গে মোট তিনটি গানের মিল পেয়েছেন। প্রীতমের বিরুদ্ধে 'সুর চুরি'র অভিযোগ এসেছে।
advertisement
প্রথম গানটি খোদ প্রীতমেরই। 'যব হ্যারি মেট সজল' ছবির 'হাওয়ায়েঁ'। গেয়েছিলেন অরিজিৎই।
'কেসরিয়া তেরা ইশক হ্যায় পিয়া রং যাউ যো ম্যায় হাত লাগাউ।' গানের মূল অংশের সঙ্গে কেউ কেউ মিল পেয়েছেন রাজস্থানী এক লোকগানের সঙ্গে। নাম, 'চরকা'। গেয়েছেন লখিন্দর ওয়াডালি এবং পূরণ ওয়াডালি।
advertisement
advertisement
তিন নম্বর গানটি হল, 'এক চল্লিশ কি লাস্ট লোকাল' ছবির গান 'লারি ছুটে'। গানটি তৈরি করেছিলেন পাকিস্তানি রক ব্যান্ড 'কল'। ২০০৭ সালে এই গান রাতারাতি জনপ্রিয় হয়েছিল।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই নিয়ে চর্চা শুরু হয়েছে। কেবল চর্চা নয়, গানগুলির ক্লিপ ব্যবহার করে, বা কেবল অডিও ব্যবহার করে 'কেসরিয়া'র সঙ্গে সুরে সুরে মেলানো হচ্ছে।
advertisement
যদিও প্রীতমকে বাঁচাতেও আসছেন অনেক ভক্ত। তাঁদের মতো গান এক রকম লাগার কারণ রাগ এক। এ সব ক্ষেত্রে সুর মিলতেই পারে।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Kesariya: ফের সুর চুরির দায় প্রীতমের ঘাড়ে, 'কেসরিয়া'র সঙ্গে ৩টি গানের মিল পেলেন নেটিজেনরা
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement