advertisement

Ranbir Kapoor Alia Bhatt: জুনিয়র কাপুরের নামের শুরুটা কি 'R' দিয়েই? সরাসরি জবাব দিলেন রণবীর-আলিয়া

Last Updated:

Ranbir Kapoor Alia Bhatt: যেহেতু পরিবারের প্রায় সমস্ত পুরুষ সদস্যের নাম R দিয়ে শুরু হয়, তাই তাঁর শিশুর নামও কি একই অক্ষর দিয়ে শুরু হবে? রণবীর কটাক্ষ করেন এরপর...

#মুম্বই: আলিয়া ভাট রণবীর কাপুরের সন্তান আসছে, সেই খবরটা শুনেই ভক্তরা আনন্দে লাফিয়ে উঠেছেন। তারা কাপুর জুনিয়রকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সবাই শীঘ্রই দেখতে চান জুনিয়র কাপুরকে। বিশেষ করে রণবীর। তিনি তাঁর ছবি শামশেরার প্রচার করছেন এবং প্রায় প্রতিদিনই মিডিয়ার সঙ্গে কথা বলতে হচ্ছে তাঁকে। যমজ সন্তান হওয়ার ইঙ্গিত থেকে তিনি তার সন্তানকে মাসাইমারাতে নিয়ে যেতে চান আনন্দে একাধিক কথা বলেছেন ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি অভিনেতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি শিশুর নাম নিয়ে কথা বলেছেন।
একটি সাক্ষাৎকারে রণবীর কাপুরকে জিজ্ঞাসা করা হয়েছিল জুনিয়র কাপুরের নামকরণ নিয়ে। যেহেতু পরিবারের প্রায় সমস্ত পুরুষ সদস্যের নাম R দিয়ে শুরু হয়, তাই তাঁর শিশুর নামও কি একই অক্ষর দিয়ে শুরু হবে? নাকি তিনি অন্য কোনও নাম ভেবেছেন? এর জন্য রণবীর কটাক্ষ করেন যে তাঁরা অনেক শিশুর নাম নিয়ে চিন্তা করেছেন যা R এবং Rছাড়া নাম। রণবীর আরও যোগ বলেছেন যে আপনি যখন প্রথমবার শিশুটিকে স্পর্শ করবেন এবং যে নামটি সহজাতভাবে আপনার মনে আসবে তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই বলে যে তিনি আরও বলেন আমরা বেশ কিছু নাম ভেবে রেখেছি, তবে তাঁরা পরে ভেবে দেখবেন সন্তানের ব্যক্তিত্ব কোন নামের জন্য উপযুক্ত।
advertisement
advertisement
প্রসঙ্গত দীর্ঘ ৪ বছর পরে রুপোলি পর্দায় দেখা য়াবে রণবীর কাপুরকে। তাঁর শামসেরা সিনেমায় অনবদ্য অভিনয়ে। সেই সিনেমায় সঙ্গে অভিনয়ে রয়েছেন বাণী কাপুর এবং সঞ্জয় দত্তকে। অপর সিনেমা ব্রহ্মাস্ত্রতে অভিনয় করছেন, তাঁর স্ত্রী আলিয়ার সঙ্গেই। এছাড়া অভিনয়ে আরও রয়েছেন অমিতাভ বচ্চন, মৌনি রায়, নাগার্জুন সহ আরও অনেকে।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Ranbir Kapoor Alia Bhatt: জুনিয়র কাপুরের নামের শুরুটা কি 'R' দিয়েই? সরাসরি জবাব দিলেন রণবীর-আলিয়া
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement